এই প্রথম দেশে ডিজেলের দাম প্রতি লিটারে ৮০ টাকা ছাড়াল। ডিজেলের এই মূল্যবৃদ্ধির ফলে আমজনতার দৈনন্দিন জীবনের উপর প্রভাব পড়বে তা বলার অপেক্ষা রাখে না। এই নিয়ে টানা ১৯ দিন ধরে বাড়ল ডিজেলের দাম। কলকাতায় ডিজেলের মূল্য বেড়ে হয়েছে ৯.৫৬ টাকা। বৃহস্পতিবার থেকে দেশের রাজধানী দিল্লিতে ডিজেলের নতুন দাম ১৪ পয়সা বেড়ে হয়েছে ৮০.২ টাকা। এই প্রথম দেশের ইতিহাসে ডিজেলের দাম পার করেছে ৮০ টাকা।
এছাড়া পেট্রোলের দামও বেড়েছে। গত ১৯ দিনে রাজধানীতে পেট্রোলের দাম ১৬ পয়সা বেড়ে গিয়েছে। গত ১৯ দিনে রাজধানী দিল্লিতে পেট্রোল ও ডিজেলের মোট খুচরো মূল্য যথাক্রমে ৮.৬৬ টাকা ও ১০.৬২ টাকা বেড়েছে। কলকাতায় গত ১৯ দিনে পেট্রোল ও ডিজেলের নতুন দাম হয়েছে যথাক্রমে ৮১.৬১ টাকা ও ৭৫.১৮ টাকা।
ডিজেল ও পেট্রোলের এই মূল্যবৃদ্ধির ফলে যানবাহন থেকে শুরু করে কৃষিজমি, সাধারণ মানুষের দৈনন্দিন জিনিসপত্র, সবজি প্রভৃতির উপর প্রভাব ফেলবে। ডিজেলের দাম বেড়ে যাওয়ার ফলে মূল্যবৃদ্ধি হবে গণপরিবহনে। এছাড়াও বৃদ্ধি পাবে মুদ্রাস্ফীতি। ডিজেলের মূল্যবৃদ্ধি প্রভাব ফেলবে গাড়ি বিক্রিতেও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…