সুশান্ত সিং রাজপূত ছিলেন বড় আদরের। চার মেয়ের পর একমাত্র ছেলে ছিল সুশান্ত। আর পরপর চার মেয়ের পর সুশান্তের বাবা ও মা এক ছেলের আশায় তিন বছর ধরে ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন। মানত ও করেছিলেন। আর তারপরেই অপেক্ষার পর মায়ের কোলে এসেছিলেন সুশান্ত। অভিনেতাকে নিয়ে এতদিন কিছু না বললেও এবার তিনি মুখ খুললেন।
সুশান্তের জীবনের অনেক কিছুই তিনি প্রকাশ করেছেন। তিনি বলেছেন , সুশান্তের ওপর কোনো পারিবারিক চাপ ছিল না। কোনো দিন কোনো অসুবিধায় তাঁকে পড়তে হয়নি। বরাবর সুশান্ত পড়াশুনায় তুখোড় ছিলেন। নিজের ইচ্ছাতেই অভিনয় জগতে পা দিয়েছেন। সুশান্তের সাথে অঙ্কিতার সম্পর্ক নিয়েও তিনি কথা বলেছেন। তিনি বলেন যে অঙ্কিতা পাটনার বাড়িতেও এসেছিলেন। তার সাথে সুশান্তের বিয়ের কথা হয়েছিল ২০১৬-র শেষের দিকে। কিন্তু ২০১৬-র শুরুতেই তাঁদের দীর্ঘ ৬ বছরের সম্পর্ক ভেঙে যায়। অঙ্কিতা ও সুশান্তের বিচ্ছেদের প্রসঙ্গে তিনি বলেন, “ইয়ে তো সংযোগ হ্যায়। যো হোনা হোতা হ্যায় ও হোতা হ্যায়।”
সুশান্তের বাবা এটাও বলেছেন যে তিনি রিয়াকে চিনতেন না। সুশান্ত বলেছিলেন যে করোনার জন্য এখন বিয়ে করা যাবে না। একটা ছবিও হাতে আছে। পরের বছর ফেব্রুয়ারি-মার্চ নাগাদ দেখা যাবে। এটাই ছিল সুশান্তের সাথে তাঁর বাবার শেষ কথোপকথন। সুশান্তের বাবা জানতেন না যে সুশান্ত মানসিক অবসাদে ভুগছেন। মৃত্যুর তিনদিন আগে বাবার সাথে শেষ কথা হয় সুশান্তের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…