বিনোদন

সুশান্ত-অঙ্কিতার কোলে কে এই বাচ্চা মেয়েটি? ছবি ভাইরাল নেটদুনিয়ায়

১৪ই জুন নিজের বাড়ি বান্দ্রায় আত্মহত্যা করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তার অভিনয় জগতের অন্যতম সফল ছবি ‘এম এস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি’। এই ছবিতে নিজের চরিত্রকে আরও নিখুঁত করে তোলার জন্য ক্রিকেটার ধোনির সঙ্গে বেশ কিছু সময় কাটিয়েছিলেন সুশান্ত। শুধু তাই নয় তার পরিবারের সাথেও বেশকিছু সময় কাটিয়েছিলেন।

তার মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে বেশ কিছু ছবি যেখানে দেখা যাচ্ছে সুশান্ত এবং তার প্রাক্তন প্রেমিকা অঙ্কিতার সাথে রয়েছে ধোনি কন্যা জিভা। সুশান্তের সঙ্গে ধোনির বাড়ি গিয়েছিলেন অঙ্কিতা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে সেই সব ছবি। সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে ধোনির কোলে ছোট্ট জিভা এবং তার সঙ্গে খেলায় মগ্ন রয়েছে সুশান্ত।

জানা গিয়েছে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন সুশান্ত-অঙ্কিতা। শুধু তাই নয় লিভ-ইনও করতেন তারা। যদিও ‘এম এস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি’ ছবিতে অভিনয় করার সময় তাদের সম্পর্ক বজায় ছিল, তবে এই ছবির সাফল্যের পরই তা ভেঙে যায়। শোনা যায় কৃতি শ্যাননের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন সুশান্ত। তবুও অঙ্কিতা ভুলতে পারেননি তাকে। এমনকি নিজের বাড়ির নেমপ্লেট থেকেও সুশান্তের নাম সরাননি তিনি।

শোনা যায় সুশান্তের মৃত্যুর খবর প্রথমে জানতেনই না অঙ্কিতা। এক সাংবাদিকের মাধ্যমে জানতে পেরে ‘হোয়াট’ বলেই ফোন কেটে দেন। এরপরই ভেঙে পড়েন তিনি। দেখা করেন সুশান্তের পরিবারের সঙ্গেও।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026