আয়কর দপ্তর প্যান কার্ড সম্পর্কিত একটি বড় আপডেট দিয়েছে যা প্রত্যেক প্যানকার্ডধারীদের জানা প্রয়োজন। নাহলে তাঁদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আয়কর দপ্তর কিছুদিন আগে একটি নোটিফিকেশন জারি করে জানিয়ে দিয়েছেন যে আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক। এই লিঙ্ক করার জন্য একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যে লিঙ্ক না করলে দিতে হবে জরিমানা এবং বাতিল হয়ে যাবে আপনার প্যান কার্ড। আয়কর দপ্তর সূত্রে জানানো হয়েছে যে আপনি যদি ৩১ মার্চ, ২০২৩ সালের আগে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক না করেন, তাহলে আপনার উপর ১০ হাজার টাকা জরিমানা করা হবে। এছাড়াও এই কাজ না হলে ১ এপিল, ২০২৩ থেকে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হবে।
কিন্তু এরমাঝে একটাই প্রশ্ন যে সবাইকে কি এই ৩১ মার্চের মধ্যে তাঁদের আধার ও প্যান কার্ড লিংক করতে হবে। আপাতত নোটিশ পড়ে সেটাই মনে হবে। কিন্তু আপনি যদি সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেসের নির্দেশিকা খুঁটিয়ে লক্ষ্য করলেই এই বিষয়ে সব বিভ্রান্তির অবসান হবে। সেখানেই বলা আছে যে চলতি বছরের ৩১ মার্চের মধ্যে কোন ভারতীয় নাগরিকদের প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করাতেই হবে এবং কাদের তার দরকার পড়বে না।
ওই নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে যে প্রত্যেক ভারতীয় নাগরিক, যাঁদের প্যান কার্ড ইস্যু করা হয়েছে ২০১৭ সালের ১ জুলাই বা তার আগের কোনও তারিখে, তাঁদের সবারই চলতি বছরের ৩১ মার্চের মধ্যে প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করিয়ে নেওয়া উচিত। অন্যথায় প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। আপনি এখন চেক করে নিতে পারেন, আদেও আপনার প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক আছে নাকি।
প্যান আধার লিঙ্ক স্ট্যাটাস চেক:
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…