খেলা

WTC Final 2023: হঠাৎই ঘটলো অলৌকিক ঘটনা, এই সমীকরণে ভর করে WTC-র ফাইনালে পৌঁছালো ভারত

হঠাৎই যেন ভাগ্যদেবী সুপ্রসন্ন হলো টিম ইন্ডিয়ার উপরে। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমানরত বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ম্যাচে মাঠে নামার আগেও বেশ চিন্তিত ছিলেন ভারতীয় দলের টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সকল খেলোয়াড়রা। কারণ চলতি বছর অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাতে হলে অস্ট্রেলিয়াকে 3-1 ব্যবধানে কিংবা 3-0 ব্যবধানে পরাজয়ের সমীকরণ নির্ধারণ করা হয়েছিল ভারতের সামনে। কারণ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর লড়াইতে ভারতের সামনে চরম প্রতিপক্ষ হিসেবে চোখ রাঙাচ্ছিল শ্রীলংকা।

তবে এদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টেস্ট ম্যাচ শেষ হওয়ার পূর্বেই সুসংবাদ পেল টিম ইন্ডিয়া। ম্যাচের রেজাল্ট যাই হোক না কেন, আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারত। আর ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার রাস্তা পরিষ্কার করল শক্তিশালী নিউজিল্যান্ড।

কারণ, নিউজিল্যান্ডের বিপক্ষে বর্তমানে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত রয়েছে শ্রীলংকা। সেই সিরিজটিতে নিউজিল্যান্ডকে 2-0 ব্যবধানে পরাজিত করলেই ভারতকে পিছনে ফেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা অর্জনের কাছে পৌঁছাতে স্বাগতিকরা। তবে সেই সম্ভাবনা ধুলিস্যাৎ করলো সিরিজের প্রথম টেস্ট ম্যাচ জিতে নেওয়া নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চে খেলা প্রথম টেস্ট ম্যাচে শ্রীলঙ্কাকে 2 উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড।

যার ফলে ভারত এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অবলীলায় পৌঁছেছে ভারত। যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের কথা বলি, তবে শীর্ষস্থানে থাকা অস্ট্রেলিয়ার বর্তমানে 148 পয়েন্ট রয়েছে এবং এর জয়ের শতাংশ 68.52। ভারত বর্তমানে পয়েন্ট টেবিলের দুই নম্বরে রয়েছে। ভারতের 123 পয়েন্টের পাশাপাশি জয়ের শতাংশ 60.29 রয়েছে। ভারতের প্রতিপক্ষ অর্থাৎ পয়েন্ট টেবিল তিন নম্বরে থাকা শ্রীলঙ্কার 64 পয়েন্ট এবং জয়ের হার 48.48 রয়েছে। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে 2 উইকেটে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার লড়াই থেকে ছিটকে গেল স্বাগতিকরা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026