আবহবিদরা জানিয়েছেন, ১ জুন থেকেই কেরলে বর্ষা ঢুকবে। আর সঠিক সময়েই ভারতের মূল ভূখণ্ডে বর্ষা ঢুকছে। আর দক্ষিণ দিক থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। যার জেরে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। এমনকি কলকাতাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ,হাওড়া হুগলি ,নদিয়া ,মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বিকেলের পর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতাতেও বিকেল বা সন্ধের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝড়ো হাওয়া বইতে পারে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। কলকাতাতে গতকাল ঝড়-বৃষ্টির জন্য তাপমাত্রা অনেকটাই কমেছে। আজ ও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৮৩ থেকে ৯৪ শতাংশ থাকবে। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৩.৬ মিলিমিটার। আগামী ৪৮ ঘণ্টায় উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে সঙ্গে ঝড়ো হাওয়া বইবে ৷ আর সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের ও আগামী ৪৮ ঘন্টা পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূল থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
মৌসুমী বায়ু সক্রিয় হওয়ায় দক্ষিণ-পূর্ব আরব সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। এই নিম্নচাপের জন্যই বর্ষা ঢুকে পড়বে কেরলে। আবহবিদরা অনুমান করছেন ১ জুন নির্ধারিত সময়ের মধ্যেই বর্ষা ঢুকে পড়বে কেরলে। সেই অনুযায়ী জুন মাসের প্রথম সপ্তাহের শেষ দিকে উত্তরবঙ্গে ও দ্বিতীয় সপ্তাহে কলকাতায় বর্ষা ঢুকে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
বাজেট স্মার্টফোনের বাজারে বড় চমক দিল Xiaomi। ভারতের বাজারে লঞ্চ হল তাদের নতুন স্মার্টফোন Redmi…
চেন্নাইয়ের ২২ গজে সুবিধা পান স্পিনার এবং ধীর গতির বোলারেরা। এই তথ্য অজানা নয় কেকেআর…
নির্বাচনের প্রাক্কালে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড়সড় চাঞ্চল্য তৈরি হল। রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা I-PAC-এর সহ-প্রতিষ্ঠাতা ও…
২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে একটাই প্রশ্ন—কবে প্রকাশ হবে রেজাল্ট?…
পশ্চিমবঙ্গ সরকারের ‘যুবসাথী’ প্রকল্প এখন ভোটের আবহে বেশ চর্চায়। এই প্রকল্পের আওতায় মার্চ মাস থেকে…
তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ নেতা অরূপ বিশ্বাস আবারও টালিগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের…