বিনোদন

Mithai:শত্রুতার আড়ালে বাড়ছে সোম আর মিঠায়ের প্রেম! ভাইরাল ভিডিও

এখন বাংলা টেলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় ধারাবাহিকের নাম হল ‘মিঠাই’। টিআরপি-এর দিক থেকে গত পাঁচ মাস ধরে একেবারে প্রথম স্থানে রয়েছে এই ধারাবাহিক। অন্যান্য ধারাবাহিক কিছুতেই মিঠাইয়ের সাথে লড়াই করতে পারছেনা। প্রতি সপ্তাহেই প্রথম স্থানে নিজের জমি কামড়ে পড়ে আছে মিঠাই রাণী। ধারাবাহিকের প্রধান চরিত্র মিঠাই, যার সরলতা আর ভালোবাসা দর্শকদের মন জয় করে নিয়েছে। মিঠাই-এর চরিত্রে অভিনয় করছেন সৌমিতৃষা কুণ্ডু।

সম্প্রতি এখন মিঠাইতে দেখানো হচ্ছে,এখন আসল দুই অপরাধীকে খুঁজে বের করেছে মিঠাই আর সিড। সোম আর টেস দুজনের নাম এলেও সোম নিজের সব দোষ স্বীকার করে নেয়। কেন মিঠাইয়ের প্রতি নিজের রাগ তাও বলে দিয়েছে। তবে টেসকে সিডের থেকে আড়াল করে দিয়েছে। দাদাই ও পরিবারের বাকিদের কথা ভেবে ভাসুরের কান্ডকারখানা কাউকে না জানাতে সিডের কাছে অনুরোধ করেছে মিঠাই। এর মাঝেই মোদক পরিবার সিড মিঠাইয়ের আবারো বিয়ে দেওয়ার প্ল‍্যান করেছে। এদিকে সিদ্ধার্থ তো ইতিমধ‍্যেই ডিভোর্স পেপারে সই করে বসে আছে। আর তা জেনে গিয়েছে পুরো পরিবার। তাহলে কি সিড আর মিঠাইয়ের মিল হবে?

ক‍্যামেরার সামনে মিঠাই আর সোম কঠোর প্রতিপক্ষ। নিজের ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধেই একের পর এক ষড়যন্ত্র করে চলেছে ভাসুর বাবাজি। কিন্তু ক‍্যামেরা বন্ধ হতেই দুজনের রসায়ন চোখে পড়ার মতো। সম্প্রতি সৌমিতৃষা কুন্ডু ও ধ্রুব সরকারের অফস্ক্রিন কেমিস্ট্রি নিয়ে বেশিই গুঞ্জন চলছে নেটদুনিয়াতে। অনেকের প্রশ্ন সিডকে ছেড়ে শেষমেশ সোম। তার কারণটা অবশ‍্য তাঁরাই তৈরি করে দিয়েছেন।

সম্প্রতি মিঠাই ওরফে সৌমিতৃষা ফের নিজের ভাসুরের সাথে একটি রোম্যান্টিক নাচের রিল ভিডিও শেয়ার করলেন। শ্যুটিং শেষ হতেই প্যাক আপ হতেই শ্যুটিং ফ্লোরে নেচে উঠলেন। সুপারহিট রোম‍্যান্টিক হিন্দি গান ‘মেরে রশকে কমর’ এর সঙ্গে রিল ভিডিও বানিয়েছেন সৌমিতৃষা ও ধ্রুব। তবে এই ভিডিও শেয়ার হতেই ক কমেন্ট বক্সে নেটনাগরিকরা আগের মতো খুশি হতে পারলোনা। কারণ সকলের বক্তব্য মিঠাই শুধু সোমের সঙ্গেই ভিডিও বানায়। সকলের একটাই দাবি পরের ভিডিও যেন উচ্ছেবাবুর সাথেই হয়। এর আগে ট্রেন্ড মেনে শেরশাহ ছবির জনপ্রিয় গাব ‘রাতান লম্বিয়া’র সুরে রোম‍্যান্স করতে দেখা গিয়েছিল সোম ও মিঠাইকে। আসল ব্যপার হল দুজনেই খুব ভালো বন্ধু। তাই প্রায়শই দুজনে কাজের ফাঁকে মেতে ওঠেন। আগের বারের মতো এই নাচের ভিডিও বেশ ভালোই ভাইরাল।

Pritisha Dey

Recent Posts

মাত্র ৯৯৭ টাকায় ১৫০ দিন নিশ্চিন্ত! BSNL প্ল্যানে আনলিমিটেড কলিং + ডেটা সুবিধা

টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…

April 9, 2026

PPF থেকে মাসে ৬১ হাজার টাকা! কীভাবে পাবেন এই নিশ্চিত পেনশন?

শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…

April 9, 2026

ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক: হুমায়ুন কবীরকে নিয়ে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…

April 9, 2026

হলদিয়া থেকে কড়া বার্তা: ‘যারা বাংলাকে লুটেছে, কাউকে ছাড়া হবে না’—প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…

April 9, 2026

লখনউ ম্যাচের আগে দুঃসংবাদ! নারিন-বরুণ খেলবেন কি না, ধোঁয়াশায় KKR

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…

April 9, 2026

আজও কলকাতায় বৃষ্টি! ইডেনে বাতিল হবে KKR Vs LSG ম্যাচ? দেখুন ওয়েদার রিপোর্ট

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…

April 9, 2026