বিনোদন

Nusrat-Modi: প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা বদলে কটাক্ষ নুসরতের! লিখলেন,’বয়স বাড়লে বুদ্ধি বাড়ে’

সদ্য মা হয়েছেন অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান। ছেলের বয়স সবে মাত্র ২০ দিন। ছেলের বয় ১৩ হওয়ার পর থেকেই ধীরে ধীরে কাজে ফিরেছেন বসিরহাটের তারকা সাংসদ। একদিকে ঈশানকে সামলাচ্ছেন অন্যদিকে নিজের সোশ্যাল মিডিয়াতেও দারুণ সক্রিয় নতুন মাম্মা। শুক্রবার অর্থাৎ আজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। রাজনৈতিক মতপার্থক্য ভুলে এদিন সকল নেতা মন্ত্রীরা প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এই তালিকায় নাম রয়েছে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের।

কিন্তু জন্মদিনে মোদীকে শুভেচ্ছা জানাতে গিয়ে রীতিমতো কটাক্ষ করেলেন তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহান। মোদীর জন্মদিনকে সরাসরি ‘জাতীয় জুমলা দিবস’ বলেও মন্তব্য করলেন নুসরত জাহান। এদিন নিজের টুইটার হ্যান্ডেলে তৃণমূল এই সাংসদ লিখেছেন, ‘বয়স বাড়লে বুদ্ধি বাড়ে। আশা করছি এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর গিমিক ত্যাগ করবেন এবং কোটি কোটি মানুষের উন্নয়নের জন্য কাজ করবেন, যাঁরা দেশের উন্নতির জন্য প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে রয়েছেন।’  নুসরত আরও লেখেন, ‘জাতীয় জুমলা দিবসে নরেন্দ্র মোদীজিকে শুভেচ্ছা।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের দিন এইভাবে ট্যুইটে কটাক্ষ করার পর বিজেপি সমর্থকদের রোষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। বিজেপি সমর্থকরা তারকা সাংসদের উদ্দেশ্যে লেখেন, একজনের জন্মদিনের শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে রাজনীতিকে দয়া করে বাইরে রাখুন। আশাকরি বয়সের সঙ্গে সঙ্গে সকলেই পরিণত হবে।’ অবশ্য নুসরত অনুগামীরা অভিনেত্রীর এই তির্যক ট্যুইটের প্রশংসা করেছেন। তাঁরা লিখেছেন, ‘একদম ঠিক কথা, মোদীজির উন্নয়ন ব্যাকটেরিয়ার মতোন, খালি চোখে এত সহজে দেখা যায় না’।

উল্লেখ্য, গত বুধবার নুসরত পুত্র ঈশানের বাবার নাম প্রকাশ্যে এসেছে। নুসরতের পিতা হলেন যশ ওরফে দেবাশিষ দাসগুপ্ত। চলতি বছর বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগদান করেছিলেন নুসরতের বর্তমান সহবাস সঙ্গী তথা ঈশানের পিতা যশ দাশগুপ্ত। বিজেপির টিকিটে চন্ডীতলার প্রার্থী হলেও হেরে যান যশ৷ তনুশ্রীর মতো সরাসরি বিজেপি না ছাড়লেও ত্যাগ না করলেও ভোট পরবর্তী সময়ে রাজনীতির ময়দানে সেভাবে দেখা পাওয়া যাচ্ছেনা যশের। আপতত অভিনেতা রাজনীতি ভুলে অভিনয়ের কাজ নিয়ে ব্যস্ত৷ এই মুহূর্তে ঈশানের বাবা ‘চিনে বাদাম’-এর শ্যুটিং নিয়ে ব্যস্ত যশ। এদিনও এখনও পর্যন্ত মোদীজির জন্মদিনে নুসরতের মতো কোনওরকম শুভেচ্ছা বার্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেননি যশ।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026