বিনোদন

Virat Kohli: কোহলীর টি২০ অধিনায়কত্ব ছাড়া নিয়ে কী প্রতিক্রিয়া বিরাট ঘরণীর

সামনেই টি-২০ বিশ্বকাপ, তার আগে বৃহস্পতিবার হঠাৎ করে বোমা ফাটালেন বিরাট কোহলি। ভারতের তিন ফর্ম্যাটের অধিনায়ক বিরাট কোহলি টি-২০ ফর্ম্যাট থেকে ইস্তফা দেওয়ার কথা আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে জানিয়েছেন, যদিও তিনি আসন্ন বিশ্বকাপে দেশের হয়ে অধিনায়কত্ব করবেন বলেছেন। যদিও ক্যাপ্টেন কোহলির এই সিদ্ধান্ত চমকে গিয়েছেন ক্রিকেট বিশ্বের অনেকেই। অন্যদিকে কোহলি ভক্তরা এই সিদ্ধান্ত নিয়ে অনেকেই বেশ ক্ষুব্ধ।

ভারতীয় ক্রীড়ামহলে এখন আলোচনার বিষয় হয়েছে বিরাট কোহলির এই কঠোর সিদ্ধান্ত নিয়ে। কোহলির এই সিদ্ধান্তে কী প্রতিক্রিয়া দেন বিরাট ঘরণী অনুষ্কা শর্মা। তাঁর দিকেই চোখ ছিল আপামোর বিরুষ্কার ফ্যানেদের। বিরাট কোহলির এই সিদ্ধান্ত নিয়ে এবার বড়সড় প্রতিক্রিয়া দিলেন অনুষ্কা শর্মা। শুক্রবার বিরাটের বেটার হাফ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বিরাটের সেই স্টেটমেন্ট নিজে শেয়ার করে নেন। সঙ্গে জুড়ে দেন একটি লাল হৃদয়ের ইমোজি। অভিনেত্রী নিজের স্বামীর এই সিদ্ধান্ত নিয়ে নিজের থেকে একটিও বাড়তি শব্দও খরচ করেননি। তবে তাঁর এই ইমোজি দিয়েই অনুষ্কা ভালোবাসায় মুড়ে দিলেন স্বামীর সিদ্ধান্তকে। বুঝিয়ে দিলেন এই বিরাটের এই সিদ্ধান্তে তিনি পাশে রয়েছেন। 

উল্লেখ্য, ছোট্ট ভামিকাকে নিয়ে অনুষ্কা এই মুহূর্তে
বিরাট কোহলির সঙ্গে দুবাইতে রয়েছেন। গত কয়েক মাস ধরে স্বামীকে নিজের চোখের অন্তরালে করেননি অনুষ্কা। ভামিকার জন্মের পর গত এপ্রিল -মে মাসে বিরাট যখন আইপিএল খেলতে দেশের বাইরব উড়ে গিয়েছিলেন তখনও সঙ্গে ছিলেন অনুষ্কা-ভামিকা, এরপর সেখান থেকেই ইংল্যান্ডে টেস্টের জন্য পৌঁছান তাঁরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীনও বিরাটের সঙ্গে ছিল তাঁর পুরো পরিবার। এমনকি ব্রিটেনেই ছোট্ট ভামিকার ৬ মাসের জন্মদিনও নিজেদের মতে করে সেলিব্রেশন করেন। এমনকি চলতি মাসের আইপিএলের শেষ কটি ম্যাচ আর টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় বিরাটের পাশে থাকবেন তাঁর বেটার হাফ আর একরত্তি কন্যা

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026