বিনোদন

Yash-Nusrat: ঈশানের বাবা মাকে মিলিয়ে দিল নীল রঙ! মা হওয়ার পর যশের সাথে প্রথম ফটোশ্যুট নুসরতের

গত বছর ডিসেম্বর মাস থেকে টলিউডের ‘টক অফ দ্য টাউন’ হয়ে উঠেছিলেন যশ-নুসরত। তবে এখন আরা এই সেলেব দম্পতি চুপিচুপি প্রেন করছেননা। বরং নুসরত জাহান আর যশ দাশগুপ্ত থুরি যশরতের প্রেম কাহিনি রীতিমতো চর্চার বিষয় হয়ে উঠেছে দেশজুড়ে। বুধবার রাতেই প্রকাশ্যে এসেছে নুসরত পুত্রের আসল পিতৃপরিচয়, ঈশানের বার্থ সার্টিফিটিকেট মিলিয়ে দিল যশরতকে। কারণ এই সার্টিফিকেট বলছে একরত্তির বাবার নাম দেবাশিস দাশগুপ্ত ওরফে যশ দাশগুপ্ত। শুধুই ঈশানের মায়ের সাথে খুল্লমখুল্লা প্রেম নয়, ঈশানের বাবা হিসাবেও এবার প্রকাশ্যে এসেছেন যশ দাশগুপ্ত। 

এখন এই চর্চিত জুটিকে নিয়ে আলোচনা আর সমালোচনার দুই শেষ নেই। কলকাতা পুরসভার নথিতে ঈশানের বাবা হিসাবে যশের নাম উল্লেখ থাকার পর থেকেই অভিনেতার সঙ্গে যোগাযোগের কম চেষ্টা করেননি বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মীরা। তবে এখন তিনি নিজের আসন্ন ছবি ‘চিনে বাদাম’-এর শ্যুটিংয়ে যশ বেজার ব্যস্ত হয়ে পড়েছেন৷ তাই এই মুহূর্তে তিনি স্পিকটি নট।

এর মাঝেই শুক্রবার বিশ্বকর্মার পুজোর দুপুরে এই দুই তারকার ইনস্টাগ্রামের দেওয়ালে ফুটে উঠল নতুন বেশ কিছু ছবি। না একসাথে এখনো কোনো ছবি নেই তবে লোকেশন থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড, সবই বলছে একসঙ্গেই এই নতুন ফটোশ্যুট সেরেছেন দুজনে। শুধু কি লোকেশন এক, দুজনের সাজপোশাকেও রয়েছে সামঞ্জস্য। না আজকে এই ফটোসেশান সাড়েননি বরং গণেশ চতুর্থীর দিন অর্থাৎ গত শুক্রবার কলকাতার এক পাঁচতারা হোটেলে এই ফটোশ্যুট সেরেছেন ‘যশরত’। আর একসঙ্গেই লেন্সবন্দি হয়েছেন দুজনে। এখনো একসাথে কোনো ছবি না দিলেও সেটা ক্রমশ প্রকাশ্য। 

এদিন ফটোশ্যুটের ছবি পোস্ট করে নুসরত। অভিনেত্রীএ ফটোসেশান করা ছবিতে দেখা গেল, ঘন নীল খাটো ঝুলের পোশাক। আর খোলা চুল আর নিউড মেক আপে লেন্সবন্দি হয়েছেন নিউ মাম্মা নুসরত। এই ছবিটির নীচে ক্যপাশানে লিখলেন ভিটামিন B3-র কথা.. বিউটিফুল, ব্রিলিয়ান্ট এবং ব্রেভ অর্থাৎ সুন্দরী, অসাধারণ এবং সাহসী এই তিনটি বিশেষণ দিয়েই নিজেকে ব্যাখা করলেন ঈশানের মাম্মা। 

আর যশের দেখা মিলল ব্লু ডেনিম এবং গাঢ় নীল হুডি জ্যাকেটে। আর যশ এই ছবির নীচে ক্যাপশনে লিখলেন, ‘আমার মনের মধ্যে রয়েছে কয়েক কোটি ভাবনা, তা সত্ত্বেও যদি তুমি আমায় প্রশ্ন কর তাহলে আমি শুধু হাসব…’। মনের ভিতর অনেক কথা জমা থাকলেও এই মুহূর্তে প্রকাশ্যে মুখ ফুটে কিছু বলতে চান না যশ, সেকথা ইঙ্গিতে জানিয়ে দিলেন তারকা। তবে দুজনের ফটোসেশান বেশ ভালোই ভাইরাল। 

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026