দিন যত যাচ্ছে চর্চা থামছে না যশরতকে নিয়ে। বরং দিন দিন এদের নিয়ে চর্চা বেড়েই চলেছে পেজ থ্রি। গতকাল অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন এনা সাহার অফিসে নুসরতের মাথাভর্তি সিঁদুর দেখে মাথা ঘুরে গিয়েছিল বহু নেটনাগরিকদের। যশের হাত ধরে এদিন এনা সাহার বিশ্বকর্মা পুজোয় পৌঁছেছিলেন নুসরত। আর সেখানেই যশের প্রেমিকা না একজন বিবাহিতা নারীর সাজেই পাওয়া গেল নতুন মাম্মাকে।
সেই ছবি প্রকাশ্যে আসতেই সকলের মনে একটাই প্রশ্ন উঠছে, তবে কি গোপনে নিজের বিয়ের পর্বটা সেরে ফেলেছেন ঈশানের বাবা-মা? এই নিয়ে অবশ্য এখনো স্পিকটি নট যশরত। দুজনের সম্পর্ক নিয়ে বরাবর চুপ থেকেছেন টলিউডের মোস্ট চর্চিত এই জুটি। কিন্তু এর মাঝেই শনিবার দুপুর গড়াতে সামনে এল আরো এক ভিডিও যা দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের। নুসরতকে ছেড়ে অন্য একজনের সিঁথিতে সিদুঁর পড়ালেন। ইনি আর কেউ নন জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহা।
যশের প্রতি নিজের ভালোবাসার কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হামেশাই জাহির করে থাকেন সোশ্যাল ইনফ্লুয়েন্সার স্যান্ডি সাহা। যশের হ্যান্ডসম লুক আর চাহনিতে ফিদা স্যান্ডি। যশ কোনো ছবি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করলেই যশের প্রতি নিজের ভালোবাসা ব্যক্ত করে থাকেন স্যান্ডি। তবে এবার এই স্যান্ডির মাথায় সিদুঁর উঠলো যা দেখে হা পুরো নেটপাড়া। যখন অভিনেতা স্যান্ডির মাথায় সিদুঁর পড়াচ্ছে তখন ব্যাকগ্রাউন্ডে বাজছে- শাহরুখ-ঐশ্বর্যর আইকনিক গান ‘হাম কো হামি সে চুরালো’র লাইন। আর যশকে স্যান্ডির মাথায় গেরুয়া সিঁদুর পরিয়ে দিচ্ছেন। শনিবার দুপুরে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও পোস্ট করেন স্যান্ডি।
সেই ভিডিয়ো পোস্ট করে স্যান্ডি লিখেছেন, ‘আজ আমার হিন্দু মতে বিয়ে হল, আজ থেকে আমি ইয়াশ পত্নী ইয়াশিকা…অবশেষে তার প্রেমের রং আমার সিঁথিতে রাঙিয়ে দিয়ে আমাকে ইয়াশিকা করে রাখলো’। এখাখানেই শেষ নয়, যশ যেহেতু বিজেপি করেন তাই সেই বিষয়টি উল্লেখ করেছেন। কমেন্ট বক্সে লেখেন- ‘আচ্ছা সিঁদুরের রং গেরুয়া এর সাথে কোনোরকম রাজনৈতিকতার সম্পর্ক নেই।’
যশের প্রতি স্যান্ডির এই ভালোবাসার কথা অবশ্য গোপন নেই যশের বর্তমান সহবাস সঙ্গীনী নুসরতের কাছেও। এসওএস কলকাতার প্রমোশনে তিনজনে একসঙ্গে একটি ভিডিও শ্যুট করেছিলেন। নুসরতের সামনেই যশের গালে আদুরে শর্প চুমু এঁকে দিতেও পিছপা হননি স্যান্ডি। সেইসময় যদিও প্রকাশ্যে আসেনি ‘যশরত’-এর ভালোবাসার গল্প। তবে কি সত্যি সত্যি এরা বিয়ে করলো নাকি এই ভিডিয়োটি মজার ছলে করা। আবার অনেকে মনে করছেন যশের আসন্ন ছবি ‘চিনে বাদাম’-এর প্রমোশ্যানাল কোনও ভিডিয়োর ক্লিপিংস। সেটা অবশ্য এখনো খোলসা করেননি স্যান্ডি। তবে এই ভিডিও শেয়ার হতেই ভাইরাল।
বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…
স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…
ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…
রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…
রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…
টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…