বিনোদন

Hema Malini: ‘ভূত’-এর খপ্পরে হেমা মালিনী, ঘুমের মধ্যে কেউ যেন তাঁর গলা টিপে ধরত

এবছর বর্ষাকাল পুরোপুরি জমে গিয়েছে। বৃষ্টি পড়লে অনেক খাদ্যরসিক গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা খেতে শুরু করে দেন তো অনেকে ঘর অন্ধকার করে ভূতের বই পড়তে শুরু করে দেন। বৃষ্টির মধ্যে বাটিতে একটু মশালাদার কিছু খাবার আর গা ছমছম করা ভূতের গল্প মন্দ হয়না বেশ। কিন্তু সত্যিই যদি আপনাকে বই থেকে বেরিয়ে ভূতের সাথে বাস করতে হয়, তখন? ভাবছেন তো কি আজগুবি বলছি? তবে এমনটাই হয়েছিল একবার হেমা মালিনী’র সাথে

হেমা মালিনী। এই নামটা আট থেকে অষ্টাদশী সমস্ত পুরুষদের ড্রিমগার্ল। অভিনেত্রীর অভিনয় দক্ষতা থেকে নাচ, যা নিয়ে নতুন করে বলার কোনও অপেক্ষা রাখে না। বলিউড ইন্ড্রাস্টিতে নিজের রুপ, অভিনয় আর নাচ সবেতেই ছাপ রেখেছেন দর্শকমনে। তবে তিনি ভূতে বড্ডো ভয় পান। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভূতূড়ে অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন বলি ডিভা। যা শুনলে আপনাত গায়ে গা কাটা দিতে পারে।

হেমাজি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বলিউডে কেরিয়ার শুরু সময় মুম্বইতে নিজের পরিবারের সঙ্গেই থাকতেন বলি নায়িকা। কেরিয়ার যখন উর্ধ্বগগণে তখনই বান্দ্রার একটি বাড়িতে শিফট করেছিলেন সুন্দরী হেমা মালিনী। এবং সেখানেই ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি পড়েছিলেন হেমা মালিনী। কি হয়েছিল অভিনেত্রীর সাথে?

সেই সময় অভিনেত্রী ‘তখন ‘স্বপ্নো কে সওদাগর’ ছবির শ্যুটিং নিয়ে বেশ ব্যস্ত ছিলেন। এর মাঝেই সুবোধ মুখোপাধ্যায়ের ছবি ‘অভিনেত্রী’-তে কাজের সুযোগ পান। এরপরেই বান্দ্রার ছোট্ট ফ্ল্যাটে থাকা শুরু করেছিলেন। কয়েকদিন যেতে না যেতেই তিনি টের পেয়েছিলেন এই বাড়িটা পুরোপুরি ‘ভূতুড়ে বাড়ি’। কারণ সেখানেই তিনি নিজের জীবনের গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন।

সামান্য থেমে এই জনপ্রিয় বর্ষীয়ান অভিনেত্রী বলেছিলেন, ওই বাড়িতে প্রতি রাতে ঘুমোনোর সময় তাঁর মনে হত কেউ যেন তাঁর গলা টিপে ধরছে। শ্বাস নিতে অসুবিধে হত। ছটফট করতে করতে ঘুম ভেঙে গিয়েছে অভিনেত্রীর। অন্যদিকে পাশে তাঁর মা নিশ্চিন্তে ঘুমোচ্ছেন।আর এই ঘটনা এক বা দু’রাতের ছিলনা প্রতি রাতেই এক ঘটনা ঘটতো তাঁর সাথে। এরপরেউ নিজের ফ্ল্যাট কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এরপরেই আর দেরি না করে নিজে জন্য একটি ফ্ল্যাট কিনেও ফেলেছিলেন হেমা। দ্রুত জিনিসপত্র নিয়ে সেই বাড়ি ছেড়ে দিয়েছিলেন।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026