বিনোদন

Koel Mallick: মায়ের সঙ্গে ব্যাডমিন্টন খেলার বায়না ছোট্ট কবীরের, মিষ্টি ভিডিও শেয়ার করলেন কোয়েল

গত বছর ৫ই মে ভোর বেলায় ফুটফুটে কবীরের জন্ম দেন কোয়েল মল্লিক। ছেলের জন্মের পর নিজের অনুরাগীদের সাথে খুশির খবর শেয়ার করেন অভিনেত্রী ও তাঁর স্বামী নিসপাল সিং। তবে দুজনেই কবীরের ছবি জনসমক্ষে নিয়ে আসেননি অভিনেত্রী বা তাঁদের পরিবারের লোক। এর নেপথ্যে ছিল অন্য কারণ। কোয়েল চাননা তাঁদের ছেলে এত বেশি লাইমলাইটে থাকুক। আর পাঁচজন বাচ্চার মতো কবীরকে মানুষ করতে চান। তবে গত বছর দূর্গা পূজার মধ্যে প্রথমবার ছেলের সাথে নিজের অনুরাগীদের পরিচয় ঘটান কোয়েল। আর সেদিনই ছেলের নাম সবাইকে জানান অভিনেত্রী।

এখন কবীরের বয়স হব্দ এক বছর চার মাস, তবে এই একরত্তি একাই সিং আর মল্লিক বাড়ি মাতিয়ে রাখে । কএকটু একটু করে বড় হচ্ছে কোয়েল-নিসপাল পুত্র। ছেলের খুব বেশি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আনেন না কোয়েল, তবে মাঝেমধ্যে ফ্যানেদের সঙ্গে নিজের ছেলের সঙ্গে কাটানো দুষ্টু-মিষ্টি মুহূর্ত ভাগ করে নেন অভিনেত্রীও।

টলিপাড়ার অন্যতম ফিট আর ফাইন মাম্মা হলেন কোয়েল। কবীরের জন্মের পর থেকেই অভিনেত্রীক্র কখনও যোগা, কখনও জুম্বা, কখনও আবার ক্ল্যাসিক্যাল নাচে নিজেকে ডুবিয়ে রাখতে দেখা গিয়েছে। ধীরে ধীরে কাজেও ফিরছেন। টলিউডের ফিটনেসের মামলায় যে কোনও অষ্টাদশী অভিনেত্রীকে হারিয়ে দিতে পারেন কোয়েল মল্লিক। শনিবার নিজের ইনস্টাগ্রামের দেওয়ালে ব্যাডমিন্টনের ব়্যাকেট হাতে পাওয়া গেল কোয়েলকে।

বৃষ্টিভেজা দিনে ভাইপো-ভাইঝিদের সঙ্গে ইন্ডোরে ব্যাডমিন্টন খেলছিলেন কোয়েল। কিন্তু এখানেই দেখা পাওয়া গেল ছোট্ট কবীর সোনার। সে কখনোই একা একা নিজের মাকে খেলতে দেবেনা। গুটি গুটি পায়ে কোর্টের ভিতর প্রবেশ করল কবীর। এরপরই মাকে ধরে টানাটানি করা শুরু করে দেয়। আসলে সকল দাদা-দিদিদের সঙ্গে মাকে খেলতে দেখে এই একরত্তিরও একটু ‘খেলু করবার’ শখ জাগে। তা কবীরের শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে।

কবীর মুখে না বললেও নিজের আবভাবে নিজের মাকে সে বলতে চাইছে, ‘আমাকেও খেলতে নিতে হবে’। অবশ্য কোয়েলকে নিজের ছেলের হাতে ব়্যাকেট ধরাতে হল৷ মায়ের হাত থেকে র‍্যাকেট পেয়ে অবশেষে সে শান্ত হল। এই ভিডিও শেয়ার করে কোয়েল লিখেছেন, ‘ভাইপো, ভাইঝিদের নিয়ে একটু মজা করে ব্যাডমিন্টন খেলছিলাম, কিন্তু আমার আদরের সোনার প্রয়োজন একটু মিষ্টি মনোযোগ’।  
এই মিষ্টি মুহূর্ত শেয়াএ হতেই নেটিজেনরা ভালোবাসায় ভরালেন। মা-ছেলেকে আদর আর ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন কোয়েল ভক্তরা। নিমেষে ভাইরাল হয় এই ভিডিও।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026