বিনোদন

সাত্যকিকে ভুলে, উর্মির জীবনে নতুন ভালোবাসার মানুষ নিজেই জানালেন সে কথা

জি বাংলায় উর্মি আর সাত্যকির বিয়ে, বৌভাত আর রিসেপশান নিয়ে কয়েক সপ্তাহ ছিল বেশ জমজমাট। এবার নর্থ পোল আর সাউথ পোলের সংসার কেমন হয় সেটাই দেখার। দুজন যতই ঝগড়া করুক কিন্তু একজন বিপদে পড়লে ছুটে আসে অন্যজন৷ বিয়ে রিসেপশান পর্ব মিটে গিয়েছে। উর্মির সরলতা দিয়ে সাত্যকির পরিবারের সকলের মন জয় করে নিয়েছে।

প্রেম তো দূরের কথা এখনো সেভাবে ভালো বন্ধুত্বই গড়ে ওঠেনি এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকের নায়ক নায়িকা। তবে বিয়ের আগে হোক কিংবা পরে উর্মির প্রতি অত্যন্ত কেয়ারিং তাঁর সাত্যকি বাবু, আবার সাত্যকিকে ছাড়া কিছুই যেন ঠিক করতে পারেনা উর্মি। তবে বিয়ের পর্ব শেষ হতেই স্বামীকে অল্প অল্প ভালো লাগতে শুরু করেছে উর্মির। এর মধ্যেই সবে সবে সাত্যকি বাবুকে নিয়ে পসেসিভ হতে শুরু করেছেন চঞ্চল উর্মি। একে অপরের জন্য দুজনের চোখের ভাষা আর অল্প ভালোলাগা শুরু হতে চলেছে।

তবে এর মধ্যেই নিজের স্বামীকে ভুলে ভালোবাসার জন্য অন্য মানুষ পেয়ে গেলেন উর্মি। সাত্যকি কে ছেড়ে তাঁরই বাড়িতে সেই সঙ্গীকে নিয়েই বেশি খুশি উর্মি। পাশাপাশি আবার সাত্যকি বাবুকে আর দরকার নেই সেটাও বুঝিয়ে দিলেন তিনি। ভাবছেন তো হঠাৎ করে সাত্যকি ও উর্মির জীবনে তৃতীয় ব্যাক্তিটির অনুপ্রবেশ ঘটালো কে? না তিনি নতুন কেউ নন, আগেও সাত্যকি আর উর্মির মাঝে বাসা বেঁধেছিলেন। ইনি আর কেই নয় ধারাবাহিকে উর্মির সতীন রিনি।

রিনি যে কিনা নিজের টুকাই দার সাথে কাউকে ভাগ করে নিতে চায়না। টুকাই দার বিয়ে হয়ে গেলেও উর্মিকে সরাতে চায় এই রিনি। তার জন্য প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এখন এও রিনিই হল উর্মির জীবনের আসল ভালোবাসার মানুষ। আবার রিনিও নিজের টুকাই দাকে ভুলে উর্মির কাছে চলে গেলেন। বা এদের মিল বাস্তবে এখনো হয়নি পুরোটাই পর্দার পিছনে৷ রিলে শত্রু হলেও বাস্তবে দুজনে খুব ভালো বন্ধু।

বাস্তবে অন্বেষা এবং মিশমি দুজনেই খুব ভালো বন্ধু, একে অপরকে খুব ভালোবাসেন। তাই ধারাবাহিকের শুটিংয়ের মাঝে একে অপরের সাথে কোয়ালিটি সময় অতিবাহিত করেন। এরকমই শ্যুটিং এর মাঝে বিছানায় শুয়ে একে অপরকে জড়িয়ে ধরে ছবিও পোস্ট করে মিশমি এবং অন্বেষা। আর সাথে লিখলেন, সাত্যকি এবং টুকাই দা কে আর দরকার নেই তাদের। এই দুই বন্ধুর ভালোবাসা আর খুনসুটি দেখে নেট নাগরিকরা ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026