বিনোদন

Tiger Shroff:স্বাধীনতা দিবসের আগেই নতুন চমক! প্রথমবার ‘বন্দেমাতরম’ গানে কণ্ঠ মেলালেন টাইগার!

বলিউড ইন্ডাস্ট্রির বর্তমান সময়ের অন্যতম আবেদনময় অভিনেতার মধ্যে একজন হলেন টাইগার শ্রফ। একজন , গুড লুকিং দক্ষ অভিনেতা হওয়ার পাশাপাশি বলিউডে তিনি একজন দক্ষ৷ ও সফল নৃত্যশিল্পী হিসেবেও বেশ খ্যাত। নিত্যদিন নিয়মিত শরীরচর্চার মাধ্যমে তিনি সকলকে নিজের ফিটনেসে মাত দিতে পারেন। অভিনয়, নাচ আর ফিটনেস ছাড়াও ভলিবল, বাস্কেটবলের মতো নানা ধরণের খেলাধূলাতেও এক্সপার্ট বলিউডের এই মোস্ট হ্যান্ডসাম অভিনেতা।

সামনেই স্বাধীনতা দিবস! স্বাধীনতা দিবসের আগে অনুরাগীদের জন্য নতুন উপহার দিতে চলেছেন টাইগার শ্রফ। এতদিন টাইগার নাচ আর অভিনয় দিয়ে সকলের মন জয় করেছিলেন। এবার তিনি গায়ক হিসেবে সকলের সামনে আসছেন। হ্যাঁ এটাই সত্যি। দেশাত্মবোধক গান গাইতে দেখা যাবে টাইগার শ্রফকে। স্বাধীনতা দিবসের আগেই মুক্তি পেল অভিনেতা টাইগার শ্রফের হিন্দি ট্র্যাক ‘বন্দেমাতরম’-এর টিজার।

সেখানেই এই নতুন চমক। প্রথমবার নিজের গলায় হিন্দি গান গাইলেন টাইগার। অভিনেতার গলায় গানের দুকলি শুনে মুগ্ধ হয়ে যান নেটিজেনরা। শুধু এই মিউজিক ভিডিয়োতে অভিনেতা গান গাইবেননা পাশাপাশি অভিনেতাকে নাচতেও দেখা যায়।শুক্রবার এই গানের প্রথম ঝলক নিজের সোশ্যাল মিডিয়ার পেজে নিনেই শেয়ার করেন টাইগার। ক্যাপশনে লিখেছেন, ‘প্রথমবার এই ধরনের গান গাওয়ার চেষ্টা করলাম আমি। খুব উচ্ছ্বসিত এবিষয় আমি। আবার নার্ভাসও লাগছে। এটা শুধুমাত্র একটা গান নয়। বরং আবেগ। যা স্বাধীন ভারতে উদযাপন করা হয়। আমার দেশ, আমার জন্মভূমিকে উৎসর্গ করে এই গানটা শেয়ার করতে পেরে আমি কৃতজ্ঞ’।

 

পাশাপাশি অভিনেতা এও জানান, নতুন গানের ভিডিয়োটি আগামী ১০ই অগস্ট মুক্তি পাবে। কৌশল কিশোরের লেখায় বিশাল মিশ্রর কম্পোজিশনে জ্যাকি পুত্র গান গেয়েছে এই গান। মিউজিক ভিডিয়ো পরিচালনার দায়িত্বে ছিলেন কোরিওগ্রাফার রেমো ডিসুজা। উল্লেখ্য, এই প্রথম হিন্দি গান গাইলেও এর আগে দু’বার ইংরেজি গানে গলা মিলিয়েছিলেন টাইগার। এখন বহু অনুগামী টাইগারের নতুন গান শোনার জন্য বেশ উত্তেজিত।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026