নিউজ

অর্ণব গোস্বামীর সঙ্গে কথোপকথন ফাঁস, আচমকাই অসুস্থ হয়ে পড়লেন বার্কের প্রাক্তন সিইও

নয়াদিল্লি: রিপাবলিক টিভির (Republic TV) এডিটর অর্ণব গোস্বামীর (Arnab Goswami) সঙ্গে কথোপকথন ফাঁস হয়ে যেতেই তোলপাড় কাণ্ড। আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে (Hospital) ভর্তি হলেন বার্কের প্রাক্তন সিইও পার্থ দাশগুপ্ত (Partha Dasgupta)। জানা গিয়েছে, জে জে হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছেন তিনি। পুলিশ জানিয়েছে, ডায়াবেটিসের ওষুধ না নেওয়ার ফলেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। তবে এখন কিছুটা স্থিতিশীল রয়েছেন তিনি। গত মাসেই মুম্বই পুলিশ (Mumbai Police) টিআরপি (TRP) কারচুপি কাণ্ডে অভিযুক্ত পার্থ দাশগুপ্তকে। গ্রেফতার করে।

টেলিভিশন রেটিং পয়েন্টে কারচুপি করে রিপাবলিক টিভিকে শীর্ষে নিয়ে যাওয়ার নেপথ্যে হাত ছিল এই দুজনের। অর্ণব গোস্বামীর সঙ্গে পার্থ দাশগুপ্তর হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। হোয়াটস্‌অ্যাপে পার্থ দাশগুপ্তর সঙ্গে কথা বলতে গিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের নেতা-মন্ত্রী সহ প্রধানমন্ত্রীর সচিবালয়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার প্রসঙ্গ বারবার টেনেছেন অর্ণব গোস্বামী।

চ্যাট মেসেজে দেখা যাচ্ছে, বার্কের গোপন নথি, চিঠিপত্র অর্ণবকে পাঠিয়েছিলেন পার্থ দাশগুপ্ত। তা নিয়ে জলঘোলা হতেই রিপাবলিকের সম্পাদকের কাছে সাহায্য চেয়েছিলেন প্রাক্তন বার্ক সিইও। আশ্বাসও দিয়েছিলেন অর্ণব। বলেছিলেন, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কথা বলবেন এ ব্যাপারে। কিছু মেসেজে দেখা গেছে, ট্রাই-এর নতুন সংস্কারের কথা অর্ণবকে জানাচ্ছেন পার্থ দাশগুপ্ত।

ওই সংস্কার আনা হলে রিপাবলিক টিভি চ্যানেলের পাশাপাশি বিজেপিরও বিরাট ক্ষতি হবে বলে জানিয়েছেন তিনি। ট্রাই যাতে কোনওভাবেই সেই সংস্কার আনতে না পারে, তার জন্য অর্ণবকে বারবার প্রভাব খাটাতে বলেছেন তিনি। এখন টিআরপি কেলেঙ্কারির জল কতদুর গড়ায় সেদিকেই তাকিয়ে সবাই।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026