নিউজ

রাম মন্দির নির্মাণের আর্থিক সাহায্য করতে ইচ্ছুক তৃণমূলের এই জেলা সভাপতি

জলপাইগুড়ি: রাম মন্দির নির্মাণে (Ayodhya Ram Mandir) আর্থিক সাহায্য করা যেতেই পারে। তবে আরএসএস (RSS)-র হাতে ‘চাঁদা’ দিতে আপত্তি রয়েছে জলপাইগুড়ির (Jalpaiguri) তৃণমূলের (TMC) জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণীর।

এদিন তিনি বলেছেন, রাম মন্দির নির্মাণ প্রকল্পে আর্থিক সাহায্য করায় কোনও আপত্তি তাঁর নেই। কিন্তু সেটা তিনি সংঘের মাধ্যমে করতে নারাজ। কৃষ্ণ কুমারবাবু জানান, “রাম মন্দির নির্মাণ প্রকল্পে সরকার যদি কোনও ট্রাস্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দেয়, তবে সেই নম্বরে আমরা প্রত্যেকে টাকা পাঠাবো। কিন্তু আরএসএসের মাধ্যমে নয়।”

ঘটনা হচ্ছে, রাম মন্দির নির্মাণকে কেন্দ্র করে গতকাল থেকে জলপাইগুড়িতে অর্থ সংগ্রহ বা ‘চাঁদা’ তোলা শুরু করেছে আরএসএস। ডাঙাপাড়া এলাকার একটি কালী বাড়িতে রামের পুজো দিয়ে এই কাজ শুরু করে সংঘের সদস্যরা। এদিন সেই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়েই এ কথা বলেন তিনি। এদিন জলপাইগুড়ি তৃণমূল ভবনে ছিল কোর কমিটির বৈঠক। সেই বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী।

আরএসএস-র এই অর্থ সংগ্রহ অভিযানকে আজ কটাক্ষ করে তৃণমূলের জেলা সভাপতি আবেদন জানান, “যারা রামকে সামনে রেখে হিন্দুত্বের জিগির তুলে মানুষকে বিভাজন করছেন, তাঁদের মাধ্যমে আপনারা কোনও ভাবেই আর্থিক সাহায্য করবেন না।” তৃণমূল নেতার এই মন্তব্যে পরিপ্রেক্ষিতে বিশ্ব হিন্দু পরিষদের জলপাইগুড়ি জেলা সম্পাদক কৃষ্ণেন্দু গুহ বলেন, “কারোর রাজনৈতিক বাধ্যবাধকতা থাকতেই পারে। কিন্তু রাম আপামর ভারতবাসীর। আমরা চাই রাম মন্দির নির্মাণ প্রকল্পে আপামর ভারতবাসী মুক্ত হস্তে দান করুক।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026