প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলো। আজ হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তাঁর শরীরের বেশ কিছু অঙ্গ চিকিৎসায় সাড়া দিচ্ছে। তবে এখনও পুরোপুরি সংকটমুক্ত নন নন প্রাক্তন রাষ্ট্রপতি। এখনও তাঁকে ভেন্টিলেশন সাপোর্টেই রাখা হয়েছে। গতকাল প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় ট্যুইট করে জানান, তাঁর বাবা এই মুহূর্তে ভালো আছেন।
ট্যুইট করে অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, “আপনাদের সকলের প্রার্থনায় আমার বাবা এখন কিছুটা সুস্থ আছেন। বাবার হৃদযন্ত্রের কাজ, শরীরে রক্ত সঞ্চালন, রক্তচাপ স্থিতিশীল। যাতে বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, তার জন্য আপনারা প্রার্থনা চালিয়ে যান।” অভিজিৎ মুখোপাধ্যায়ের ট্যুইটের আগে দিল্লির আর্মি হাসপাতাল সূত্রে জানানো হয়, প্রণব মুখোপাধ্যায় এখনও সংকট জনক অবস্থাতেই আছেন। তবে তাঁর হৃদ্যন্ত্রের কাজ, শরীরে রক্ত সঞ্চালন, রক্তচাপ স্থিতিশীল।
রবিবার রাতে তাঁর দিল্লির বাসভবনের বাথরুমের মেঝেতে পড়ে যান প্রাক্তন রাষ্ট্রপতি। সোমবার তাঁর মাথায় অস্ত্রোপচার হয়। কিন্তু তারপর অস্ত্রোপচারের জায়গা থেকে ফের রক্তক্ষরণ শুরু হয়ে যায়। মস্তিষ্কের অন্যান্য অংশেও রক্তক্ষরণ হয়। তারপর থেকেই তিনি ভেন্টিলেশনে ছিলেন, সাড়া দিচ্ছিলেন না চিকিৎসায়। এর মাঝে রবিবার তিনি নিজেই ট্যুইট করে জানিয়েছিলেন তিনি করোনা আক্রান্ত। এছাড়া তাঁর হার্টের সমস্যাও রয়েছে।
প্রতিরক্ষা ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করতে বড় পদক্ষেপ নিতে চলেছে ভারত। আগামী…
ভারতের রেল পরিষেবায় শুরু হতে চলেছে এক নতুন যুগ। বহু প্রতীক্ষার পর সামনে এল দেশের…
গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ এবার স্বস্তির ইঙ্গিত পেলেও তার সঙ্গে থাকছে দুর্যোগের আশঙ্কা। আবহাওয়া দপ্তরের…
আপনি যদি Vodafone Idea (Vi)-এর সিম ব্যবহার করেন এবং বেশি ডেটা প্রয়োজন না হয়, কিন্তু…
IPL চলাকালীন এক বিতর্কিত ঘটনায় চাপে পড়লেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ। ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে…
দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষ হতেই রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বেড়ে গিয়েছে। কোথায় কোন দল এগিয়ে,…