প্রায় দু মাস হতে চললো পৃথিবী ছেড়ে চিরতরে চলে গিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তার এই অকালমৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন তার পরিবার, বন্ধু-বান্ধব থেকে শুরু করে অনুগামীরা। পাশাপাশি সময়ের সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া সুশান্তের পুরনো ছবি এবং ভিডিও তার অনুপস্থিতিকে যেন আরও বেশি করে মনে করিয়ে দিচ্ছে।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে সুশান্তের একটি ভিডিও যেটি তার ছবি ‘সঞ্চিরিয়া’র সেটের। সেখানে দেখা যাচ্ছে একজন শিশু শিল্পীর সাথে তিনি ‘নাগিন ড্যান্স’ করছেন। ভিডিওতে রয়েছে তার সহ-অভিনেত্রী ভূমি পদ্মেকর, যেখানে তারা একটি নৌকাবিহার উপভোগ করছেন। দেখা যাচ্ছে তিনি তার আরেক ছোট্ট সহঅভিনেত্রীকে ‘নাগিন ড্যান্সের’ মাধ্যমে হাসিয়ে তুলছেন।
‘সঞ্চিরিয়া’ সিনেমায় অন্যান্য মুখ্য চরিত্রে রয়েছেন মনোজ বাজপেয়ী, রণবীর শোরে এবং আশুতোষ রানা। সিনেমাটি মুক্তির পর ইতিবাচক এবং নেতিবাচক উভয় প্রকার রিভিউ পেয়েছে দর্শক এবং সমালোচকদের কাছ থেকে।
উল্লেখযোগ্য, গত ১৪ই জুন বান্দ্রার বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় সুশান্তের দেহ। যদিও কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি তার বাড়ি থেকে। অনেকে মনে করছেন এটি একটি পরিকল্পিত খুন। তার মৃত্যুর পর থেকেই মূল অভিযুক্ত হিসেবে দায়ী করা হয় প্রেমিকা রিয়া চক্রবর্তীকে। অন্যদিকে মুম্বাই এবং বিহার পুলিশের আইনি প্রতিদ্বন্দ্বীতার পর অবশেষে এই তদন্তভার তুলে দেওয়া হয় সিবিআইয়ের হাতে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…