এবার স্বস্তির খবর অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য। এবার পেনশন বাড়তে চলছে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে রাজ্যের যেসব স্কুল আছে সেই সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বেতন ইতিমধ্যেই বেড়েছে। বাকি ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা। এবার তাদেরও পেনশন ২৫-৩০% বাড়ানো হলো।
গত ১৪ ফেব্রুয়ারি গত ১৪ ফেব্রুয়ারি অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের বর্ধিত পেনশন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। এরপর সেই বিজ্ঞাপ্তি বৃহস্পতিবার ওয়েবসাইটে দেওয়া হয়েছে। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে এরপর রাজ্যের প্রাথমিক, উচ্চ-প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলির অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য নতুন পেনশন ও অন্যান্য সুযোগ-সুবিধা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুলশিক্ষা দপ্তর।
আরও পড়ুন : শহিদ মিনারে সভায় জটিলতা, আদালতে যাওয়ার ভাবনা বিজেপির
এর আগেই রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির অবসরপ্রাপ্ত শিক্ষকদের ক্ষেত্রে বর্ধিত পেনশনের বিজ্ঞপ্তি জারি হয়েছে। চিন্তায় ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা। এখন তাদের স্বস্তি। দু’টি ভাগে প্রকাশিত হয়েছে নয়া বিজ্ঞাপ্তি। একটি হল, যেসমস্ত শিক্ষক শিক্ষিকা ২০১৬ সালের আগে অবসর নিয়েছেন তাদের ৩০ শতাংশ পেনশন বাড়বে। দ্বিতীয় বিজ্ঞাপ্তিতে ২০১৬ সালের ১ জানুয়ারীর পরে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের ২৫ শতাংশ পেনসন বাড়বে বলে ওয়েবসাইটে ঘোষণা করেছে রাজ্য সরকার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…