খেলা

ওয়েলিংটন টেস্টে তৃতীয় দিনের শেষে ব্যাকফুটে ভারত, এখনো পিছিয়ে ৩৯ রানে

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যাকফুটে ভারত। ওয়েলিংটনে তৃতীয় দিনের শেষে দ্বিতীয় দিনে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ১৪৪ রান। ২৫ রান করে নট আউট ভাইস ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে এবং ১৫ রানে নট আউট হনুমা বিহারি। ভারত এখনো পিছিয়ে ৩৯ রানে। তৃতীয় দিনের সকালে ভারতের প্ৰথম ইনিংসে ১৬৫ রানের জবাবে ৩৪৮ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। ভারতের থেকে ১৮৩ রানের লিড পায় তারা।

দ্বিতীয় ইনিংসের শুরুতেই ভারতের ১ উইকেট পড়ে যায়। ১৪ রানের মাথায় ট্রেন্ট বোল্টের বলে আউট হয়ে যান পৃথ্বী শ। এরপর চেতেশ্বর পূজারার সাথে ইনিংস গড়তে শুরু করেন অপর ওপেনার ময়ঙ্ক আগরওয়াল। কিন্তু ১১ রানের মাথায় কিপারের হাতে ক্যাচ দিয়ে আউট হন পূজারা। তারপর অধিনায়ক কোহলির সঙ্গে পার্টনারশিপ করেন ময়ঙ্ক। ১৯ রানে বোল্টের বলেই কট বিহাইন্ড হন কোহলি।

আরও পড়ুন : এশিয়া একাদশে খেলবে ভারতীয় এই চার ক্রিকেটার, জানাল সৌরভ গাঙ্গুলি

হাফ সেঞ্চুরির পর কিপারের হাতে সাউদির বলে বিতর্কিত আউট হন ময়ঙ্ক। ময়ঙ্ক আদৌ আউট ছিল কিনা তা বোঝা যায়নি, কিন্তু তৃতীয় আম্পায়ার তাকে আউট করিয়ে দেন। এখন তৃতীয় দিনের শেষে রাহানে এবং হনুমা বিহারী আছে ক্রিজে। আজ দিনের শুরুতে নিউজিল্যান্ড ওয়াটলিং এর উইকেট হারালেও কাইল জেমিসেন, গ্র্যান্ডহোম এবং ট্রেন্ট বোল্টের ঝোড়ো ইনিংসের দৌলতে ৩৪৬ পর্যন্ত পৌঁছায়। ইশান্ত শর্মা ৫ টি এবং অশ্বিন ৩টি উইকেট পেয়েছে। একটি করে উইকেট পেয়েছে বুমরাহ ও শামী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026