গতকাল বিজেপি যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামীকে পুলিশ গ্রেপ্তার করায় বঙ্গ রাজনীতিতে তীব্র জল্পনা-কল্পনা সৃষ্টি হয়েছে। এমনিতেই নির্বাচনের আগে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব অব্যাহত ছিল। প্রত্যেকটি রাজনৈতিক দল এখন অন্যদলকে কোন না কোনভাবে নিচু দেখাতে চাই। এবার পামেলা গ্রেফতারির উপর ভর করে তীব্র অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। তারই মধ্যে আজ খোদ পামেলা দাবি করেছে যে কৈলাস বিজয়বর্গীয় (kailash Vijayvargiya) ঘনিষ্ঠ বিজেপি নেতা রাকেশ সিং তাকে ফাঁসিয়েছে। গতকাল গ্রেপ্তারের পর তাকে আজ আলিপুর আদালতে তোলার সময় তিনি এই মন্তব্য করেছেন।
আজ অর্থাৎ শনিবার পামেলা গোস্বামীকে মাদক পাচার মামলায় আলিপুর আদালতে পেশ করা হয়। আদালতে ঢোকার মুখে যুব বিজেপি নেত্রী সংবাদমাধ্যমকে বলেছেন, “এটা কৈলাস বিজয়বর্গীয় ঘনিষ্ঠ রাকেশ সিংয়ের চক্রান্ত। আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। ওকে আগে গ্রেফতার করা হোক। ঘটনা সিআইডি তদন্ত চাই আমি।” অবশ্য এই কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন বিজেপি নেতা রাকেশ সিং। তিনি বলেছেন, “পুলিশ জোর করে ওর মুখ দিয়ে আমার নাম নেওয়া করিয়েছে।”
প্রসঙ্গত উল্লেখ্য, আরো এক চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। পাভেলের সাথে গ্রেপ্তার হওয়া প্রবীর দে আগে থেকেই পামেলাকে মাদক সেবনে বাধ্য করতো। এমনটা লালবাজারে গত বছর অভিযোগ দায়ের করেছিল পামেলার বাবা কৌশিক গোস্বামী। তার অভিযোগ, প্রবীর দে বারবার বিয়ের প্রতিশ্রুতি দিয়েও তাকে বিয়ে করেনি। তার ফাঁদে পা দিয়ে গতবছর বাড়িছাড়া হয়েছিলেন পামেলা। পুলিশ এখন এর ভিত্তিতে অনুমান করছে যে পামেলার মাদক সেবন প্রবীরের ইন্ধনে হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…