নিউজ

একা মমতাকে টেক্কা দিতে ভোটের আগে রাজ্যে ৩০টি সভা মোদি-শাহের, ভয় পাচ্ছে বিজেপি, জল্পনা তুঙ্গে

নয়াদিল্লি: মাস দেড়েক পরই রাজ্যের বিধানসভা নির্বাচন (Assembly Election) শুরু হয়ে যাচ্ছে। তার আগে সংগঠন নিয়ে দফায় দফায় বৈঠক করছেন বিজেপি নেতারা (BJP Leader)। তৈরি হচ্ছে স্ট্র‌্যাটেজি। আর সেই মত নির্বাচনের আগে বাংলায় এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) মিলে প্রায় ৩০টি সভা করবেন বলে খবর। সেই সভাগুলি কোথায় কোথায় হবে, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু করেছেন বিজেপির রাজ্য নেতৃত্ব।

রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু জানান, “প্রয়োজনমতো সভা করবেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া, অনেক কেন্দ্রীয় নেতা আসবেন।” তবে সূত্রের খবর মোদির সভা উত্তর বঙ্গে হতে পারে কম করে পাঁচ টি রা বাকি বঙ্গে আরও ১০ টি। বাংলা দখলের লক্ষ্যে মোদি-শাহ জুটি আগামী মাসের শুরু থেকে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়বেন।

দিন কয়েক আগে হলদিয়ায় সভা করে গিয়েছেন নরেন্দ্র মোদি। আগামী ২২ ও ২৮ ফেব্রুয়ারি ফের তিনি বাংলায় আসবেন। সরকারি কর্মসূচি থাকলেও দলীয় সভাও করবেন তিনি। তারপর ৭ মার্চ ব্রিগেড থেকে জনসভার মধ্য দিয়ে নির্বাচনী সফর শুরু করবেন প্রধানমন্ত্রী। এদিকে পরিবর্তন যাত্রার সূচনায়  একাধিকবার রাজ্যে এসেছেন অমিত শাহ ও জে পি নাড্ডা।

ভোটের অনেক আগে থেকেই দিল্লির নেতারা বাংলায় আসতে শুরু করেছিলেন। আর এবার সব মিলিয়ে একা মমতাকে ঠেকাতে বঙ্গে ভির করে আসবেন বিজপির প্রায় ১০ থকে ১২ জন নেতা নেত্রী। আর এই দেখেই শাসক দলের বক্তব্য বাংলার মানুষ বাংলার ভূমিপুত্রদেরকেই আপন করে নেবেন, কোন বহিরাগতদের নয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026