গুয়াহাটি: দীর্ঘদিনের লড়াইয়ের পর অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪। আজ, সোমবার সকালে চিকিৎসকেরা প্রথমেই জানিয়ে দিয়েছিলেন যে তাঁর অবস্থা অত্যন্ত সংকটজনক। তারপর শেষমেষ বিকেল ৫.৩৪ নাগাদ তাঁর মৃত্যু হয়। স্বভাবতই তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ প্রথমে নিয়ে যাওয়া হবে তাঁর সরকারি বাসভবনে৷ সেখান থেকে তাঁর মরদেহ শায়িত থাকবে শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে৷ আগামিকাল মঙ্গলবার সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন অসমের রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তাঁর অসংখ্য অনুগামী৷ তারপর গুয়াহাটিতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে৷
প্রসঙ্গত, অগস্ট মাসের শেষের দিকে করোনা ভাইরাসে আক্রান্ত হন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ৷ করোনার চিকিৎসার পর অক্টোবর মাসে হাসপাতাল থেকে ছাড়াও পান তিনি ৷ তবে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে, নভেম্বর মাসের শুরুতে ফের অসুস্থ বোধ করায় তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে ৷ ধীরে ধীরে তাঁর সমস্ত অঙ্গ বিকল হয়ে যায় এবং শেষমেষ মৃত্যু হয় অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রীর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…