রাজ্য

শাহের ভোজনকে ‘নাটক’ বলে কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতার

বাঁকুড়ার সরকারি জনসভায় শাহের আদিবাসী পরিবারে মধ্যাহ্নভোজনকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঁকুড়ায় খাতড়ার জনসভায় মুখ্যমন্ত্রী বলেন,”লোক দেখানোর জন্য এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। খাবার আনা হয়েছিল বাইরে থেকে।”

এইদিন জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,”দলিতের বাড়িতে গিয়ে কিছুই করতে হয়নি তাকে। বাইরে থেকে নিয়ে যাওয়া হয়েছিল ব্রাহ্মণ। বাইরে থেকে লোক নিয়ে আসা হয়েছিল। বেচারার মেয়ের বোধ হয় থ্যালাসেমিয়া রয়েছে। তাকে চিকিৎসার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। তারপর বলেছিলেন আপনার বাড়িতে খাবো বসে। আর দেখানো হবে একজন তরকারি কাটছে। কিন্তু সেই তরকারি কেউ খায়নি। ধনেপাতা তো কোনও রান্নায় দেওয়া ই হয়নি। বাঁধাকপি কাঁটা দেখানো হয়েছিল, তা ও তো হয়নি। খেয়েছে তো অন্য সমস্ত জিনিস, বাসমতী চাল আর পোস্তর বড়া। সেটাই তো কাগজে দেখেছি।”

এইদিন মুখ্যমন্ত্রী আরও বলেন,”আজ আমি এখানে আসার পথে তফশিল গ্রামে গিয়েছিলাম আমি। বসেছিলাম ওদের মাঝে। সবার সাথে কথা বলেছি আমি। এটা নয়, কেন্দ্রীয় মন্ত্রীদের মতো ৫ স্টার হোটেল থেকে ভাত রান্না করে নিয়ে এসে রঙ করে, এই করে, স্যানাটাইজ করে আমার বোনার ছাড়াচ্ছে ধনে পাতা আর খাচ্ছে পোস্তর বড়া। মানুষ সব বুঝে গেছে।”

“আমি গিয়েছিলাম মানে, আমি বসেছিলাম ওদের মাঝেই, ওদের খাটিয়াতে। তবে ওদের ওখানে যাওয়ার পরিকল্পনা ছিলনা। তবে সবার সাথে কথা বললাম আমি । জিজ্ঞেস করলাম চাল পায় নাকি। ওরা উত্তর দিল, হ্যাঁ দিদি পাই। জিজ্ঞেস করলাম , স্কলারশিপ পান, বলল হ্যাঁ দিদি পাই। স্বাস্থ্যসাথী পান? পাই। বললাম যে আর কি সমস্যা আছে? বলল, দিদি আমার একটা বাড়ি হলে ভালো হয়।” বলেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত উল্লেখ্য, ৫ নভেম্বর দক্ষিণবঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী গিয়েছিল নিমন্ত্রণ রক্ষা করতে। পরদিন নিউ টাউনে এক মতুয়া পরিবারে দুপুরের আহার করেন শাহ। এইদিন মুখ্যমন্ত্রী অমিত শাহের এই কর্মসূচীকে কটাক্ষ করে ‘নাটক’ বলেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026