উচ্চমাধ্যমিক রেজাল্ট এবার ভাঙলো পুরনো রেকর্ড, ৪৯৯ পেয়ে একসাথে শীর্ষে চার পড়ুয়া
এবারের উচ্চমাধ্যমিকে ৫০০ এর মধ্যে ৪৯৯ পেয়ে পুরনো সকল রেকর্ড ভেঙে দিল চার ছাত্রছাত্রী। যারা হল কলকাতার স্রোতশ্রী রায়, বাঁকুড়ার গৌরব মণ্ডল ও অর্পণ মণ্ডল এবং হুগলির ঐক্য বন্দ্যোপাধ্যায়। যদিও এবছর কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের ছাত্রছাত্রীদের ফলাফল সবচেয়ে ভালো, তবে সর্বোচ্চ নম্বরের দিক দিয়ে সকলকে টেক্কা দিয়েছে বাঁকুড়া।
বাঁকুড়ার বড়জোড়া হাইস্কুলের ছাত্র গৌরবের ২০১৮ সালে মাধ্যমিক পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ছিল ৬৮০। তখন মেধাতালিকায় তার স্থান ছিল দশম। সেখান থেকে উচ্চমাধ্যমিকে একেবারে শীর্ষে উঠে এসেছে সে। জানিয়েছে, ভবিষ্যতে ডাক্তার হতে চায় সে। পড়াশোনার সাথে সাথে ভালোবাসে ক্রিকেট, প্রিয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। তার প্রাপ্ত নাম্বার হল, বাংলা- ৯৪, ইংরাজি- ৯৯, বাকি বিষয়ে ১০০।
বাঁকুড়ার আরেক ছাত্র অর্পণ কেন্দুয়াডিহি হাইস্কুলের ছাত্র। সেও ভবিষ্যতে চিকিৎসক হতে চায়। নবম শ্রেণি থেকে বাঁকুড়ায় ভাড়া বাড়িতে থেকে পড়াশোনা করেছে সে। তার এই সাফল্যে উচ্ছ্বসিত তার বাড়ি থেকে বিদ্যালয়ের সকলে। অন্যদিকে কলকাতার স্রোতশ্রী রায় এবং হুগলি কলেজিয়েট স্কুলের ঐক্য বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত নাম্বারও ৪৯৯। আগামী দিনে ফিজিক্সের উপর গবেষণা করতে এই ঐক্য। এবারের সর্বোচ্চ নাম্বার আগের সকল রেকর্ড ভেঙে দিয়েছে বলে জানিয়েছেন মহুয়া দাস।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…