5G ভুলে যান, এবার অনেক বেশি সুবিধাযুক্ত 6G পরিষেবা নিয়ে বাজারে আসছে স্যামসাং
যখন সমস্ত টেলিকম সংস্থা 5G ইন্টারনেট পরিষেবা, 5G ফোন আনার চিন্তাভাবনা করছে, এই সময় স্যামসাং 6G এর বিষয়ে তাদের একটি গবেষণাপত্র প্রকাশ করলো। পৃথিবীর বিভিন্ন দেশ যখন 5G পরিষেবা নিয়ে চিন্তাভাবনা করছে সেই সময় স্যামসাং এর 6G পরিষেবার এই গবেষণাপত্র যথেষ্টই আলোড়ন ফেলেছে টেকনোলজির দুনিয়ায়। স্যামসাং তাদের এই গবেষণাপত্রে জানিয়েছে, 5G তে যেসমস্ত সুবিধা গুলি মেলেনি সেগুলি 6G তে পাওয়া যাবে।
স্যামসাং এর এই গবেষণাপত্রে বলা হয়েছে, 6G প্ৰযুক্তিতে ওয়্যারলেস টেকনোলজি একটা বড় ভূমিকা নেবে। 6G প্রযুক্তি আসলে মানুষ আরও বেশি ওয়্যারলেস নির্ভর হয়ে পড়বে বলে মত স্যামসাং এর। 6G প্রযুক্তি আসলে মানুষের দৈনন্দিন জীবনের সাথে ওয়্যারলেস টেকনোলজি জুড়ে যাবে বলে জানাচ্ছে স্যামসাং। ওয়্যারলেস টেকনোলজি ছাড়াও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অটোমেশন এবং রোবটিক্স ইত্যাদি ক্ষেত্রেও 6G প্রযুক্তি অনেক এগিয়ে থাকবে।
স্যামসাং এর ধারণা ২০২৮ সালের মধ্যে এই 6G প্রযুক্তি বাণিজ্যিক ভাবে চলে আসতে পারে। তবে বিশ্বের বিভিন্ন দেশ এই মুহূর্তে 5G এর টেস্টিং করতে ব্যস্ত। আরও কয়েক বছর লেগে যাবে ঠিকভাবে 5G পরিষেবা চালু হতে। সেক্ষেত্রে আদৌ ২০২৮ সালের মধ্যে 6G পরিষেবা কতটা চালু হবে সে বিষয়ে যথেষ্টই সন্দেহ আছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…