বাঁকুড়া: মারুতি ভ্যান ও ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৪ জনের। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ছাতনা থানা এলাকার ভগবানপুরে ৬০-এ জাতীয় সড়কে। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ। ঘাতক ট্রেলারটিকে বাজেয়াপ্ত করলেও চালক ও খালাসি পলাতক।
জানা গিয়েছে পুরুলিয়া থেকে বাঁকুড়ার দিতে যাচ্ছিল মারুতি ভ্যানটি। গাড়িতে ছিলেন মোট ৯ জন। ছাতনা থানা এলাকার ভগবানপুরের কাছে ৬০-এ জাতীয় সড়কের উপর উল্টো দিক থেকে আসা একটি ট্রেলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ভ্যানটির। সংঘর্ষের তীব্রতায় রাস্তার পাশে খালে পড়ে যায় ভ্যানটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। গুরুতর আহত হন বাকিরাও।
স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ পাল জানান, ওই রাস্তা দিয়ে বাইকে করে বাড়ি ফেরার সময় প্রচণ্ড জোরে শব্দ পান তিনি। বিষয়টি বুঝতে পেরে খবর দেওয়া হয় পুলিশে। ভ্যানটি পিকনিক সেরে ফিরছিল বলেই জানান তিনি। স্থানীয়রা মনে করছেন অতিরিক্ত গতির জেরেই এই দুর্ঘটনা।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ছাতনা থানার পুলিশ। এলাকার বাসিন্দারের সহযোগিতায় আহতদের দ্রুত পাঠান হয় চিকিৎসার জন্য। পাশাপাশি মৃতদেহগুলিকে ময়না তদন্তের জন্য পাঠান হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনায় ঘাতক ট্রেলারটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে ট্রেলারের চালক ও খালাসি পলাতক। তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। পাশাপাশি গোটা ঘটনাটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…