নিউজ

দেওয়াল লিখনকে কেন্দ্র করে ধুন্ধুমার কালনা, আহত দুই

কালনা: দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। ঘটনার জেরে উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমান জেলার কালনার রাংপাড়া এলাকায়। সংঘর্ষে এখনও পর্যন্ত দু’জন তৃণমূল কর্মী আহত বলে জানা গিয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল ও বিজেপি। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

জানা গিয়েছে, বিধানসভা ভোটের প্রচারের জন্য দেওয়াল দখলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপি। সংঘর্ষে আহদের মধ্যে ১ জনের অভিযোগ, দীর্ঘদিন একটি দেওয়াল তাঁদের দখলে ছিল। কিন্তু বিজেপি হঠাৎই চুনকাম করে দেওয়ালটি দখল করে নেয়। তৃণমূল কর্মীরা সেই দেওয়াল পুনরুদ্ধার করতে গেলে বিজেপির লোকেরা তাঁদের ওপর লাঠি রড নিয়ে হামলা চালায় বলে অভিযোগ।

যদিও তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। বিজেপি নেতা সুশান্ত পাণ্ডের পালটা অভিযোগ, নিজেদের দোষ ঢাকতে মিথ্যা অভিযোগ করছে তৃণমূল। সুশান্তবাবু বলেন, ‘বিজেপির ৪০ বছরের পুরনো কর্মী কার্তিক কীর্তনিয়ার বাড়িতে ভাংচুর করেছে ওরা। তারই প্রতিবাদ করেছেন বিজেপি কর্মীরা। প্রশাসন তদন্ত করুক।’ এর পাশাপাশি তিনি হুশিয়ারি দিয়ে বলেন, ‘এখন আর বিজেপি কর্মীরা বসে থাকবে না। মারের পাল্টা মার – প্রতিরোধ হবে।’

প্রসঙ্গত, দিন কয়েক আগে, দেওয়াল লিখনকে ঘিরে উত্তেজনা ছড়ায় বর্ধমান পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ভাতছালা পীরতলা এলাকাতেও। তৃণমূলের অভিযোগ, তাদের দেওয়াল লিখন কালি দিয়ে মুছে দেয় বিজেপি। যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপি। তাদের পালটা অভিযোগ, তৃণমূলই তাদের দেওয়াল লিখনের ওপর জোর করে লিখেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিত সামাল দেয় পুলিশ বাহিনী। তারও আগে এই একই ইস্যুতে পশ্চিম বর্ধমানের অন্ডালের ধান্ডাডিহি গ্রামেও তরজায় জড়িয়ে পড়ে তৃণমূল – বিজেপি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026