নিউজ

লকডাউনে স্বামী কর্মহীন, সংসার চালাতে বাসের স্টিয়ারিং তিন সন্তানের মায়ের হাতে

শ্রীনগর: করোনা পরিস্থিতির কারণে স্বামী কাজ হারিয়েছেন। তাই সংসারের স্টিয়ারিং হাতে ধরতে হল তিন সন্তানের মা পূজা দেবীকে। জম্মু ও কাশ্মীরের কাঠুয়ার বাসিন্দা ৩৩ বছরের পূজা এর আগে ট্যাক্সি চালিয়েছেন। কিন্তু করোনা স্বামীর কাজ কেড়ে নেওয়ার কারণে বর্তমানে পূজার পরিচয় তিনি একজন যাত্রীবাহী বাসের চালক।

জানা গিয়েছে, পূজার স্বামী হায়দরাবাদের একটি নির্মাণ সংস্থায় কাজ করতেন। কিন্তু দীর্ঘ লকডাউনের জেরে সেই সংস্থা বন্ধ হয়ে গিয়েছে। তাই সংসারের আয়ের পথ বন্ধ। এমন অবস্থায় সংসার চালানোর জন্য বাসের স্টিয়ারিং ধরেন পূজা। জম্মু-কাঠুয়া রুটে যাত্রীবাহী বাস চালাতে শুরু করেন তিনি। আর সেই এক গর্বের মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায়।

সংবাদ মাধ্যমের সামনে নিজের সংগ্রামের কথা বলতে গিয়ে পূজা বলেন, ‘লকডাউন আমাদের সংসারের শান্তি, ঘুম সমস্ত কিছু কেড়ে নিয়েছিল। এমন সময় এক বাস চালক পালিয়ে যাওয়ার ফলে বাসের চাবি হাতে পেয়ে যাই। আর এই বাস চালানোটাকেই একটা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করি। যেদিন প্রথম ৬০০ টাকা বাড়িতে নিয়ে এসেছিলাম, সেদিনটা আমার কাছে অন্যরকম ছিল। পূজার বাস চালানোর মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ও উধমপুরের সাংসদ জিতেন্দ্র সিং তবে পূজার এই খবর প্রকাশ হতেই সরকারের কাছে এক আবেদন জানিয়েছেন পূজা।

তিনি বলেছেন, কাঠুয়ায় থাকা সত্বেও কাশ্মীর দেখেননি তিনি। তাই সরকার যদি তাকে কাশ্মীর দেখার একটা সুযোগ করে দেন, তাহলে চির কৃতজ্ঞ থাকবেনম তবে অবশ্যই সেই সুযোগ তখনই দেবে সরকার, যখন সরকার তার এই বাস চালানোর প্রচেষ্টাকে সমর্থন করবে। পূজা বলেন, ‘বছরে আমরা ১৫ হাজার টাকার বেশি কোনওদিন জমাতে পারিনি। তাই কাশ্মীর এত কাছে থেকেও যাওয়া হয়নি। শুনেছি কাশ্মীর পৃথিবীর স্বর্গ। তাই দেখার খুব ইচ্ছে রয়েছে।’ পূজার এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে যে কোনও মেয়েদের মনে এক অনুপ্রেরণা কাজ করছে। এমনকি ভারতে এমন এক মহিলা গর্বের বলেও অনেকে প্রশংসা করেছেন পূজার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026