করোনা ভাইরাসে আক্রান্ত চতুর্থ জনের খোঁজ মিলল কলকাতায়। ৫৪ বছরের ওই ব্যক্তি সল্টলেকের একটি হাসপাতালে কিছুদিন আগে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন। সেখানেই তাঁর করোনা ভাইরাসের পরীক্ষা করা হয়, সেই পরীক্ষাতেই তার দেহে করোনা ভাইরাসের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে।
সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ওই ব্যক্তি বিগত কিছুদিনের মধ্যে বাইরে কোথাও জাননি বা বিদেশ থেকে ফেরেননি। অর্থাৎ এই প্রথমবারের জন্য রাজ্যের মধ্য থেকেই করোনা ভাইরাসে আক্রান্তের সন্ধান পাওয়া গেলো। হাসপাতাল সূত্রে খবর, ওই ব্যক্তি প্রবল শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন।
আরও পড়ুন : করোনা : লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, ক্রমশ ভয়াবহ অবস্থার দিকে এগোচ্ছে দেশ
কিন্তু শ্বাসকষ্টের ধরণ দেখে হাসপাতালের চিকিৎসকদের সন্দেহ হওয়ায় ওই ব্যক্তির লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়। সেখানেই প্রথমে পজিটিভ পাওয়া যায়। নিশ্চিত হওয়ার জন্য দ্বিতীয়বার তাঁর লালারস পুণে পাঠানো হয় পরীক্ষার জন্যে। সেই পরীক্ষার ফল থেকেই নিশ্চিত হওয়া গেছে ওই ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…