বিকেল থেকেই শুরু হল কালবৈশাখীর তান্ডব। প্রচন্ড বৃষ্টির সাথে ছিল প্রবল ঝড়ের দাপট। এর সাথে সং দিয়েছে বড় আকারের শিল। শনিবার বিকেলে কলকাতা সহ উত্তরের বেশ কিছু জেলার অকাল কালো হয়ে যায়। বেশি বৃষ্টি হয় জলপাইগুড়িতে।
সেখানে প্রবল ঝড়-বৃষ্টি হয়। এমনকি এতো পরিমান শিল পড়ে যে বেশ কিছু এলাকা কার্যত সাদা বরফে ঢেকে যায়। এই ঝড়বৃষ্টি ও প্রবল ঝোড়ো হাওয়ার দাপটে ঠান্ডা অনুভূত হয়। রাস্তাঘাট শুনশান হয়ে পড়ে। আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখন ও হালকা বৃষ্টিপাত হচ্ছে। আগামী ২৪ ঘন্টায় এই বৃষ্টির পরিমান আরও বাড়বে।
আরও পড়ুন : শহর তৈরি হচ্ছে কলকাতায়, হারিয়ে যাচ্ছে অনেক গাছ ও পাখি
পাহাড়ের সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর কিছুক্ষনের মধ্যেই সেখানে ঝড়-বৃষ্টির দাপট শুরু হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এছাড়া উত্তর ২৪ পরগোনাতেও হালকা ঝড়-বৃষ্টি হয়েছে বলে সূত্রের খবর।
এদিকে মার্চ মাসে যেখানে পারদ বাড়বে, সেখানে তাপমাত্রা এখন ও স্বাভাবিকের নিচে। শুনতে অবাক লাগলেও এটাই ঘটছে। রাতের তাপমাত্রাও বাড়েনি ফলে হালকা শীত অনুভূত হচ্ছে। তবে এই আবহাওয়া স্বাস্থ্যের পক্ষে ঠিক নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…