শ্রেয়া চ্যাটার্জি : দেহের উপর দিয়ে চলে যাচ্ছে আস্ত একটা মাল গাড়ি, তবু বেঁচে ফিরে এলেন। এমনই ঘটনা ঘটেছে নিউ আলিপুর স্টেশন এ। লাইন পেরোনোর সময় এক বয়স্ক মহিলা যিনি অসুস্থ বোধ করছিলেন এবং তারপরে তার পা আটকে তিনি লাইনের উপর পড়ে যান, হঠাৎ করেই সামনে চলে আসে মালগাড়ি।
তিনি মালগাড়ি তলায় শুয়ে পড়েন এবং আশেপাশের যাত্রীরা চিৎকার করে তাকে বলতে থাকেন যে তিনি যেন কোনভাবে না ওঠার চেষ্টা করেন। ওই কথাটি শুনে ছিলেন তিনি, যাত্রীটি তাই বুঝি অল্পের জন্য রক্ষা পান, কথায় আছে রাখে হরি তো মারে কে।
তবে মালগাড়ি বলেই বোধহয় এটা সম্ভব হয়েছে, কারণ মালগাড়ি উপরের অংশের সঙ্গে লাইনের ফারাক বেশ অনেকটাই। আর ভদ্রমহিলা যেহেতু নড়াচড়া করেননি, তাই তার কোন অংশে ক্ষত হয়নি, তো শুধু একটু অসুস্থ বোধ করছিলেন।
মাল গাড়িটি সরে যাওয়ার পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান। টানা পাঁচ মিনিট ঐরকম ট্রেনের তলায় তিনি শুয়ে ছিলেন। তাতেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…