বাম-কংগ্রেস জোট কিংবা বিজেপির দাপাদাপি কোনো কিছুই দমিয়ে রাখতে পারলো না সবুজ ঝড়কে। মানুষ যে উন্নয়নের পক্ষে এবং হিংসাত্মক রাজনীতির বিপক্ষে তা আবার প্রমাণিত হল বাংলায়।উপনির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। জয়ের পর বিজেপির বিরুদ্ধে আজ মুখ খুললেন মমতা।
আজ ফল ঘোষণার পর তিনি বলেন যে বিজেপি ঔদ্ধত্যকে মানুষ ভালো চোখে দেখেনি। মানুষের কথা না ভেবে তারা নিজেদের ইচ্ছামতো যা খুশি প্রচার করতে থাকছে। দেশে নাগরিকত্বের প্রমাণ দিতে এনআরসি আনার কারণে বিজেপির উপর ক্ষুব্ধ হয়ে উঠেছে আমজনতা। তিনি বলেন যে এই মানুষরাই আগে এমএলএ এবং এমপি তাই তারা জানে কোন দল তাদের সঠিক উন্নয়ন এনে দেবে।
তিনি এদিন বলেন যে অর্থনীতির বেহাল অবস্থা। চাকরি না থাকায় দিশেহারা যুবসমাজ। ১৯৯৮ সালে তৃণমূল গঠন হওয়ার পর থেকে কোনোদিন এই দল খড়গপুর ও কালিয়াগঞ্জে আসন জিততে পারেনি তাই ২১ বছর পর পাওয়া এই জয়কে তিনি মানুষকে উৎসর্গ করেন। আজ তিনি মানুষের উদ্দেশ্যে স্লোগান দিয়ে বলেন “তিনে তিন, বিজেপিকে বিদায় দিন ।”তিনি দলের জয়ের কারণ হিসাবে দলের কর্মীদের অক্লান্ত পরিশ্রমের কথা উল্লেখ করেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…