দেশ

অভিনব উদ্যোগ মুম্বাইয়ের এক সংস্থার, বাড়ির দরজায় রাখা হচ্ছে টাটকা সবজি ও ফল

শ্রেয়া চ্যাটার্জি – করোনা ভাইরাসের আতঙ্কে গোটা বিশ্ব কার্যত গৃহবন্দি, ভারতবর্ষের অবস্থাটা একই রকম। সকলেই ঘরের মধ্যে ঢুকে আছেন বাধ্য হয়ে। প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। এরকম পরিস্থিতিতে মুম্বাইয়ের প্রায় ৫০০ চাষী কে নিয়ে এক নতুন উদ্যোগ শুরু করেছেন এক সংস্থা। বাক্সের মধ্যে ভরছেন টাটকা ফল এবং সবজি। ‘agrify organic solution’ এই এই অভিনব উদ্যোগ টি শুরু করেছেন। এই সংস্থার ভলেন্টিয়াররা সমস্ত জায়গায় বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছেন এই টাটকা ফল ও সবজির বাক্স।

বাক্সটির মধ্যে আপনি ১১ কিলো নানান রকমের ফল ও সবজি পাবেন। যার দাম ৬৫০ টাকা। এরমধ্যে রয়েছে আলু, টমেটো, পেঁয়াজ ছাড়াও বিট, গাজর, কড়াইশুটি, বাঁধাকপি, শসা ধনেপাতা, লেবু, এমনকি ফলের মধ্যে রয়েছে পেঁপে, আঙুর, পেয়ারা, কমলালেবু এবং আরো অনেক ফল। তারা ৫০০ টাকার আর একটি বাক্স প্রস্তুত করেছেন, যেখানে অবশ্য ফল নেই রয়েছে শুধু সবজি।

এর ফলে চাষিরাও এই কাজের সঙ্গে যুক্ত হতে পেরেছেন এবং গুদামঘর গুলো মালপত্র ঠাসা থাকতো, পরবর্তীকালে অনেক সময় সেগুলো নষ্ট হতো, কিন্তু এই প্রচেষ্টা নেওয়ার ফলে গুদামঘর গুলো ক্রমশ খালি হতে থাকে। সজন মাল পরিবহন যোগ্য ট্রাক পুরো মেট্রো সিটিতে ২৫০০ টি বাক্স নিয়ে ক্রমাগত ঘুরে বেড়ায়। টাকা-পয়সার লেনদেন হচ্ছে সবটাই ডিজিটাল মাধ্যমে গুগল পে, পেটিএম এর মাধ্যমে। তবে এত বেশি অর্ডার আসছিল সেই অনুযায়ী তারা যোগান দিতে না পারায় ৩১শে মার্চ তারিখ পর্যন্ত তাদের পরিষেবা বন্ধ আছে, তবে পয়লা এপ্রিল থেকে তারা আবার তাদের পরিষেবা শুরু করবে বলে এমনটাই জানিয়েছে।

এতে সাধারণ মানুষ তো বটেই বিশেষত যে সমস্ত বাড়িতে বৃদ্ধ মানুষজন বাস করেন, তারা বেশি করে উপকৃত হবেন আশা করা যায়। এই সংস্থাটির এমন উদ্যোগকে সাধুবাদ জানাতে হয়। এর ফলে চাষীরা উপকৃত হচ্ছেন, তাদের সবজিও পচে নষ্ট হচ্ছে না এবং সাধারন মানুষের দরজার কাছেও পৌঁছে যাচ্ছে তাদের কেও কষ্ট করে বেরোতে হচ্ছে না। সত্যিই এক অভিনব উদ্যোগ।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026