করোনা মোকাবিলায় ২১ দিন লকডাউন ঘোষণা করা হয়েছে দেশজুড়ে। ফলে গৃহবন্দি হয়ে রয়েছেন বেশিরভাগ মানুষ। অন্যান্য সময় যাদের দম ফেলার সময় থাকে না তাদের হাতেও এখন অঢেল সময়। তেমনই এক কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়াল যিনি সারাবছর কর্মব্যস্ততার মধ্যে থাকেন এখন পরিবারের সাথে সময় কাটাচ্ছেন।
সাথে নাকি বিড়বিড় করছেন “গো করোনা গো” মন্ত্র। মাসের শুরুর দিকে দেখা গেছিলো তিনি মানুষের করোনা ভীতি দূর করতে এই মন্ত্রটি জপ করার পরামর্শ দিয়েছিলেন। এখন নিজেই বাড়িতে বসে সেটি জপ করছেন। যদিও এই মন্ত্রে করোনা দেশ ছেড়ে পালাবে কিনা জানা নেই, তবে এই সময়ে ঘরবন্দি থাকাটা যে অত্যন্ত জরুরি তা দেশের মানুষকে আরও একবার বুঝিয়ে দিচ্ছেন এই মন্ত্রী।
সময় কাটানোর প্রসঙ্গে তিনি বলেন, “আমার প্রতিদিনের রুটিনে রয়েছে হাঁটাচলা, সাইকেল চালানো, আধ ঘণ্টা ধ্যান এবং পড়াশুনা। এছাড়াও আমি প্রতিদিন সংবাদের দিকেও নজর রাখি। এই লকডাউন চলাকালীন আমার ছেলে জিতের সঙ্গে নিয়মিত গেমস খেলছি। বহুদিন পরে আমি ওর জন্যে সময় বের করতে পারছি।”
শুধু মন্ত্র জপই নয়, বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর কেয়ার ফান্ডে এক কোটি টাকা দিয়ে পাশে দাঁড়ানোর কথাও জানিয়েছেন তিনি। এছাড়াও, মহারাষ্ট্র সরকারের ত্রাণ তহবিলে তার দুই মাসের বেতন দান করবেন বলেও ঘোষণা করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…