সম্প্রতি কিছুদিন আগে ভারতীয় রেল দূরপাল্লা যাত্রীবাহী ট্রেনের ভাড়া অনেকটা বৃদ্ধি করে দিয়েছে। করোনার পর সাধারণ মানুষ বেশি ভাড়া দিয়ে যাত্রা করতে এখন বাধ্য হচ্ছে। কারণ ট্রেন এমন একটা ব্যবস্থা যাতে সাধ্যের মধ্যে খরচ করে সবচেয়ে কম সময় এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া যায়। কিন্তু করোনা ভাইরাস প্যানডেমিকের পর বৃদ্ধি পেয়েছে ট্রেনের ভাড়া। কিন্তু মানুষ বাধ্য হাওয়াই বর্ধিত মূল্য দিয়ে যাত্রা করতে হচ্ছে সবাইকে। তবে এবার ভারতীয় রেল অস্বাভাবিকভাবে দাম বাড়িয়ে দিল প্লাটফর্ম টিকিটের। এমনকি একাধিক গুরুত্বপূর্ণ প্লাটফর্মে টিকিটের মূল্য ৫০০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।
ভারতীয় রেল সূত্রে জানা গেছে যে বর্ধিত প্লাটফর্ম টিকিট মূল্য ১ লা মার্চ থেকে কার্যকর হয়ে গেছে। রেল একটি বিজ্ঞপ্তি জারি করে বলেছে, এবার থেকে মুম্বাই মহানগর এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে ৫০ টাকা করে প্লাটফর্ম টিকিট কিনতে হবে। এর আগে সেই প্লাটফর্ম টিকিট এর দাম ছিল মাত্র ১০ টাকা। যে সমস্ত স্টেশনের প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়তে চলেছে সেগুলি হল লোকমান্য তিলক টার্মিনাস, শিবাজী মহারাজ টার্মিনাস, দাদর, কল্যাণ, থানে, ভিওয়ান্ডি, পনভেল ইত্যাদি। এই বর্ধিত মূল্য ১ লা মার্চ থেকে ১৫ জুন অবধি কার্যকর হবে।
তবে হঠাৎ করে প্লাটফর্ম টিকিট এর দাম এত কেন বাড়াচ্ছে ভারতীয় রেল তা নিয়ে প্রশ্ন উঠেছে। অবশ্য প্রশ্নের যথাযথ যুক্তি দিতে পেরেছে ভারতীয় রেল। তাদের বক্তব্য, মুম্বাইয়ের মত শহরে ফের পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। যত গরম পরছে গরমের ছুটি যাত্রীদের চাপ বাড়ছে স্টেশনে। সেখানেই সাধারণ লোক এমনি এলে ভিড় আরো বাড়বে। এর ফলে সংক্রমণ আরো বেড়ে যেতে পারে। তাই করোনা সংক্রমণ ঠেকাতে ও স্টেশন চত্বর ফাঁকা রাখতে প্লাটফর্ম টিকিট এর দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রেল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…