রাজ্য

মমতা vs শুভেন্দু : ‘নন্দীগ্রাম থেকে ভোটে লড়তে চাই’

একুশে নির্বাচন এখন একজন দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে। প্রতিটি রাজনৈতিক দল তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে নিচ্ছে যাতে এবারের নির্বাচনে কোনো রকম খামতি না থাকে। অন্য বছরের তুলনায় চলতি বছরে নির্বাচন অনেকটাই আলাদা ধরনের। এই বছর তৃণমূল বিজেপির মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা নিয়ে কোন সন্দেহ নেই বঙ্গবাসীর। এরইমধ্যে শোনা যাচ্ছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবার নন্দীগ্রামের প্রার্থী হয়ে একটি হেভিওয়েট নির্বাচন যুদ্ধে অবতীর্ণ হবেন। অন্যদিকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের জনসভা থেকে বলে দিয়েছিলেন, “নন্দীগ্রামে মমতাকে অন্তত হাফ লাখ ভোটে পরাজিত করব।”

এরই মধ্যে বর্তমানে নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে দিয়েছে। রাজনৈতিক দলগুলি তাদের বিধানসভা নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করার জন্য দফায় দফায় বৈঠক করছে। এর মধ্যে দলীয় সূত্রে বিভিন্ন কথা শোনা গেলেও সবাই অপেক্ষা করছে কবে তৃণমূল ঘোষণা করবে যে মমতা নন্দীগ্রামের প্রার্থী হয়েছেন এবং অন্যদিকে বিজেপি ঘোষণা করবে যে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের প্রার্থী। বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের এই নির্বাচনী লড়াই যে বেশ তাৎপর্যপূর্ণ অস্বীকার করার কোনো উপায় নেই।

ইতিমধ্যেই বিজেপি কোর বাংলার নেতৃত্বরা আজ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতে কেন্দ্রীয় নেতৃত্ব দের সাথে বিজেপি প্রার্থী তালিকা প্রস্তুত করার জন্য বৈঠক করছে। সেই বৈঠকে উপস্থিত আছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় ও গুরুত্বপূর্ণ শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী অবশ্য গতকাল ফের বলেছেন, “আমি নন্দীগ্রামের মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো। আপনারা সবাই নিশ্চিন্ত থাকবেন। হারাবো আমি। সে দলের প্রার্থী হই কি বা না হই। আর দলের প্রার্থী হলে আমি সরাসরি হারাবো। নন্দীগ্রাম তথা গোটা বাংলায় আমি পদ্ম ফোটাবো। এটা আমার দায়িত্ব।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026