২০২১ এর বিধানসভা নির্বাচন হতে চলেছে একেবারে তারকাখচিত। প্রায় প্রত্যেক দলে রয়েছেন এমন এক বেশ কয়েকজন মুখ যারা নিজেরা টলিউড অথবা ধারাবাহিক জগতে বেশ জনপ্রিয়। কেউ কেউ আবার গানের জগতের মহারথীদের মধ্যে একজন। এদের মধ্যে কেউ কেউ যোগ দিচ্ছেন ঘাসফুলে আবার কেউ যোগ দিচ্ছেন পদ্মফুলে। সব মিলিয়ে, একুশের বিধানসভা নির্বাচন হতে চলেছে বেশ হাই ভোল্টেজ। আপনারা সকলেই জানেন সম্প্রতি তৃণমূলে নাম লিখিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জী। আর এবারে বিজেপিতে যোগ দিতে চলেছেন টলিউড অভিনেতা বনি সেনগুপ্ত।
বনির মা পিয়া সেনগুপ্ত তৃণমূলে যোগদান করেছেন দিন কয়েক আগে। পাশাপাশি তার প্রেমিকা কৌশানী মুখোপাধ্যায় আছেন তৃণমূলে। এরকম পরিস্থিতিতে বনি কিভাবে বিজেপিতে যাচ্ছেন, সেই নিয়ে উঠছে প্রশ্ন। সম্প্রতি সংবাদমাধ্যমে বনি সোহেল দত্তের সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন। জানা যাচ্ছে সোহেল দত্তের জন্মদিনের পার্টিতে শুভেন্দু অধিকারীর সঙ্গে তৎকালীন তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় এর দেখা হয়েছিল। সেইখানে ঘাসফুল শিবির ছেড়ে পদ্মফুল শিবিরে যাবার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
সেই সোহেল দত্তের সঙ্গে এবারে বনির একটি ছবি প্রকাশ্যে আসে এবং তাতেই গুঞ্জন সৃষ্টি হয়। শুধু তাই নয়, জল্পনা ছড়ায় কৌশানি ও নাকি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করতে চলেছেন। কিন্তু এই বিষয়ে তেমন কোনো ঘোষণা করা হয়নি তাদের দুজনের পক্ষ থেকে। অভিনয় তাকে প্রশ্ন করা হলে বনি জানিয়েছিলেন, প্রস্তাব তিনি পেয়েছিলেন কিন্তু এখনই কোন দলে যোগ তিনি দিচ্ছেন না।
প্রসঙ্গত পিয়া সেনগুপ্ত এবং কৌশানী মুখোপাধ্যায় তৃণমূলে যোগ দিয়েছেন। তাই এই মুহূর্তে বনি সেনগুপ্ত রাজনীতিতে যোগদান করতে চলেছেন বলে তেমন কোনো সম্ভাবনা নেই। পুরো সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না টলিপাড়ার এই তারকা। তবে মনে হচ্ছে পরের বছর তিনি কোন একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে চলেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…