বিনোদন

আচমকাই বিয়ের আগে টাক হলেন রণবীর কাপুর, নতুন লুকে ভাইরাল অভিনেতা

অভিনেতা রণবীর কাপুর (Ranbir kapoor) সবসময়ই চর্চার মধ্যে থাকেন। এই মুহূর্তে নেটদুনিয়া উত্তাল হয়ে উঠেছে রণবীরের মাথায় টাক দেখে। অনেকে আবার রণবীরকে বিভিন্ন হেয়ার রেমিডি ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। অনেকেই আবার বলছেন প্রেমিকা আলিয়া ভাট (Alia bhatt)-এর সঙ্গে বিয়ের চিন্তাতেই তাঁর মাথায় টাক পড়ে গেছে। অনেকেই জানেন, বিয়ে তো ‘শাদী কা লাড্ডু’। এই কারণে রণবীরের অনুরাগীদের মধ্যে যাঁরা বিবাহিত, তাঁরা আবার আরও এক ধাপ এগিয়ে গিয়ে রণবীরকে বিয়ে না করার পরামর্শ দিয়েছেন। আসলে তাঁরা তো ভুক্তভোগী। কিন্তু কপূরনন্দনের কানে আপাতত সেসব কিছুই পৌঁছাচ্ছে না। কারণ তিনি এখন আলিয়ার ছবি দিয়ে ঘর সাজাতে ব্যস্ত।

তবে রণবীরের এই টাক পড়ার বিষয়টি বলিউডের অনেককেই ভাবিত করেছে। কিন্তু পরে জানা গেছে, একটি বিজ্ঞাপনী শুটিংয়ের জন্য রণবীরের এই লুক তৈরী হয়েছে। তবে এর জন্য রণবীরকে নিজের মাথার চুল শেভ করে ন‍্যাড়া হতে হয়নি। প্রস্থেটিক মেকআপের মাধ্যমে রণবীরের চুল ঢেকে তাঁর মাথায় কৃত্রিম টাক সৃষ্টি করা হয়েছে। রণবীরের টাক মাথার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এমনকি ভাইরাল হয়েছে তাঁর প্রস্থেটিক মেকআপের সময়ের ছবিগুলিও।

এর আগেও অনুরাগ বাসু (Anurag Basu) পরিচালিত ‘বরফি’ ফিল্মের জন্য রণবীরকে প্রস্থেটিক মেকআপের সাহায্য নিতে হয়েছিল। শুধুমাত্র রণবীর কাপুর নন, ‘পা’ ফিল্মে অমিতাভ বচ্চন (Amitabh bachachan)ও প্রস্থেটিক মেকআপের সাহায্য নিয়েছিলেন ‘অরো’ চরিত্রটির জন্য। এছাড়াও কমল হাসান (kamal hasan) নব্বইয়ের দশক থেকে তাঁর একাধিক ফিল্মে প্রস্থেটিক মেকআপের সাহায্য নিয়েছেন।

চলতি বছরে মুক্তি পেতে চলেছে অয়ন মুখোপাধ্যায় (Ayan mukhopadhyay) পরিচালিত ফিল্ম ‘ব্রহ্মাস্ত্র’। এই ফিল্মে রণবীরের বিপরীতে অভিনয় করেছেন আলিয়া ভাট। কিছুদিন আগেই শেষ হয়েছে ‘শমশেরা’-র শুটিং। এই ফিল্মে রণবীরের সঙ্গে অভিনয় করছেন বাণী কাপুর (vaani kapoor)।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026