নিউজ

বড় সুখবর! ১ লা নভেম্বর থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প, থাকবে ২৫ প্রকল্পের সুবিধা

বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের চমক ছিল দুয়ারে সরকার প্রকল্প। বিভিন্ন সরকারি পরিষেবা মানুষের দোরে দোরে পৌঁছে দেওয়ার জন্য বদ্ধপরিকর হয়েছিল মমতা সরকার। বলা যেতে পারে বিধানসভা নির্বাচনে তৃণমূল সরকারের জয়ের মূল কান্ডারী ছিল এই দুয়ারে সরকার প্রকল্প। তাই আবার জনসাধারণের কাছে সুবিধা পৌঁছে দিতে আবার শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প। এবারের দুয়ারে সরকার ক্যাম্পগুলির মাধ্যমে ২৫ টি প্রকল্পের সুবিধা দেওয়া হবে। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।

নবান্ন সূত্রে জানা গিয়েছে আগামী ১ নভেম্বর থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে দুয়ারী সরকার প্রকল্প। গোটা নভেম্বর মাস চলবে এই উদ্যোগ। ৩০ নভেম্বর পর্যন্ত বিভিন্ন জায়গায় জায়গায় দুয়ারে সরকার ক্যাম্প থাকবে। এমনকি এও জানানো হয়েছে যে ৩১ ডিসেম্বরের মধ্যে সব আবেদনপত্র দেখে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কি কি সুবিধা পাওয়া যাবে এইবার? জানতে হলে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

এবারের ২৫ টি প্রকল্পের মধ্যে রয়েছে খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, জাতিগত শংসাপত্র, শিক্ষাশ্রী, তপশিলি বন্ধু, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ব্যাঙ্কিং সংক্রান্ত তথ্য, আধার সংক্রান্ত তথ্য, জমির মিউটেশন সংক্রান্ত তথ্য, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, প্রতিবন্ধীদের শংসাপত্র সংক্রান্ত আবেদন, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, কৃষি ও প্রাণী সম্পদ দফতরের কিষাণ ক্রেডিট কার্ড, ওয়েবার ক্রেডিট কার্ড, স্বনির্ভর গোষ্ঠীগুলির ক্রেডিট লিংক, কৃষির পরিকাঠামো সংক্রান্ত তথ্য, মৎস্যজীবীদের রেজিস্ট্রেশন। প্রায় ৫ কোটি ৬০ লাখ মানুষকে দুয়ারে সরকার ক্যাম্পগুলির মাধ্যমে সুবিধা দেওয়া হয় রাজ্যজুড়ে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026