ভাইরাল & ভিডিও

Dance Video: বিদেশের মাটিতে দুর্দান্ত বেলি ডান্স এক সুন্দরী মহিলার, প্রশংসায় নেটমহলের একাংশ

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এক সুন্দরী মহিলা নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন বহু মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচের প্রশংসাও করতে ভোলেননি কেউ। বিদেশের মাটিতে থেকে নিজের প্রতিভার সূত্র ধরেই সকলের মাঝে নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করেছেন তিনি। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি ‘ব্রুনিট অ্যাব্রড’ নামক অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পেজ থেকে শেয়ার করে নেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রায় ৩ বছর আগে শেয়ার করে নেওয়া এই ভিডিওটি বর্তমানে ৪৪ লাখ মানুষের কাছে পৌঁছে গিয়েছে। এই ভিডিওতে যে মহিলাকে দেখা গিয়েছে তিনি ‘মেলবোর্ন ইউনিভার্সিটি ডান্স স্পোর্ট ক্লাব’এর একজন সদস্য। ২০১৮ সালে এই ক্লাবের তরফ থেকেই অস্ট্রেলিয়ায় এই পারফর্ম্যান্স করেছিলেন তিনি। তিনি যথেষ্ট দক্ষতার সাথে নিজের পারফর্ম্যান্স পেশ করেছিলেন সকলের সামনে, তা অবশ্য আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।

বলিউডে সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত জনপ্রিয় ছবি ‘এক থা টাইগার’এর হিট গান ‘মাশাল্লাহ’র তালে দুর্দান্ত বেলি ডান্স করতে দেখা গিয়েছিল এই মহিলাকে। তিনি যে এক্ষেত্রে রীতিমতো প্রশিক্ষণপ্রাপ্ত, তা অবশ্য তার প্রতিটি নাচের মুভমেন্ট দেখেই স্পষ্ট হয়েছে। আপাতত সেই দুর্দান্ত বেলি ডান্সের ভিডিও পুনরায় ভাইরাল হতে দেখা গিয়েছে নেটমাধ্যমের পাতায়। ভাইরাল হতেই নিজের প্রতিভার জন্য পুনঃ প্রশংসিত হয়েছেন এই মহিলাও। উল্লেখ্য, এই পারফর্ম্যান্সের সময় তার পরনে ছিল মানানসই পোশাকও। আপাতত সেই ৩ বছর আগেকার ভিডিওটিই পুনরায় ভাইরাল হয়েছে নেটমহলের একাংশের মাঝে।

Devparna Acharya

Recent Posts

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026

বুধ থেকে বদলাবে হাওয়া, দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা, স্বস্তির ইঙ্গিত আবহাওয়ায়

দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…

May 25, 2026

আর রেয়াত নয়! অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযানে কলকাতার ৩ এলাকায় ভাঙন শুরু পুরসভার

কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…

May 24, 2026

অবৈধ নির্মাণ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার আবেদন, পুরসভার কাছে চাইল অতিরিক্ত সময়

কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…

May 24, 2026