ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

করভা চৌথে স্ত্রীয়ের নামে খুলুন এই বিশেষ অ্যাকাউন্ট, তারপর প্রতিমাসে পেয়ে যান ৪৫ হাজার টাকা

সামনে আসছে করভা চৌথ। আশা করি সকলেই নিজেদের স্ত্রীয়ের জন্য বিশেষ পরিকল্পনা করছেন। আপনি যদি আপনার স্ত্রীকে স্বাধীন হয়ে ওঠার জন্য সাহায্য করতে চান তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্য। আপনার স্ত্রী করভা চৌথের উপহারের পর আর কারোর উপর নির্ভরশীল হয়ে থাকবে না। নিয়মিত আপনার স্ত্রীর আয় হতে থাকবে। কিন্তু কি করে? আসলে আপনি যদি এখন জাতীয় পেনশন স্কিমে (NPS) বিনিয়োগ করেন, তাহলে ব্যাপক লাভবান হতে পারেন। ব্যাপারটি বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি অবশ্যই পড়ুন।

আপনি যদি আপনার স্ত্রীয়ের নামে একটি নতুন পেনশন স্কিম খেলার কথা ভেবে থাকেন তাহলে অবশ্যই ন্যাশনাল পেনশন স্কিমে (NPS) এ অ্যাকাউন্ট খুলুন। এই স্কিম আপনার স্ত্রীর ৬০ বছর বয়সের পর অনেকটা টাকা দেবে। পাশাপাশি প্রতি মাসে পেনশন আকারে নিয়মিত আয় হতে থাকবে। এমনকি অ্যাকাউন্ট খোলার সময় থেকে আপনি নির্ধারণ করতে পারবেন ৬০ বছর পর আপনার স্ত্রী প্রতিমাসে কত টাকা করে পেনশন পেতে থাকবেন। এর ফলে ভবিষ্যতে আপনার স্ত্রীকে কারোর উপর নির্ভরশীল হতে হবে না। এরপর এনপিএসের স্কিম সম্বন্ধে বিস্তারিত জেনে নিন।

আপনি আপনার সুবিধামতো প্রতিমাসে বা বছরে ন্যাশনাল পেনশন স্কিমে বিনিয়োগ করতে পারেন। আপনার স্ত্রীর নামে অ্যাকাউন্ট খুলতে খরচ করতে হবে মাত্র ১০০০ টাকা। এরপর স্ত্রীয়ের ৬০ বছর বয়সে অ্যাকাউন্ট ম্যাচিউর হয়ে গেলে প্রতিমাসে পেনশন আকারে টাকা অ্যাকাউন্টে চলে আসবে। নতুন নিয়ম অনুযায়ী আপনি চাইলে ৬৫ বছর পর্যন্ত এনপিএস অ্যাকাউন্ট চালাতে পারেন।

ধরুন আপনার স্ত্রীর বয়স বর্তমানে ৩০ বছর। আপনি যদি তার জন্য এনপিএস অ্যাকাউন্টে প্রতি মাসে ৫ হাজার টাকা করে বিনিয়োগ করেন তাহলে বার্ষিক বিনিয়োগ রিটার্ন পাবেন ১০ শতাংশ। হিসাব অনুযায়ী আপনার স্ত্রীর ষাট বছর বয়সে অ্যাকাউন্টে মোট ১.১২ কোটি টাকা থাকবে। তারপর থেকে প্রতি মাসে আপনার স্ত্রী ৪৫ হাজার টাকা করে পেনশন পেতে থাকবেন। তাহলে আর চিন্তা না করেই চলতি বছর এই করভা চৌথের উপহার হিসেবে স্ত্রীকে খুলে দিন NPS অ্যাকাউন্ট।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026