রাজ্য

আগামী সোমবার থেকে আরও বাড়লো মেট্রো পরিষেবা, সাথে এল ই-পাস সংক্রান্ত নতুন নিয়ম

রাজ্যের করোনা পরিস্থিতিতে আবার সুখবর শোনালো কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। অনেকদিন আগে আনলক প্রক্রিয়া শুরু হওয়ার সময় কলকাতা মেট্রো রেল তাদের পরিষেবা চালু করে দিয়েছিল। কিন্তু এতদিন চলছিল সাধারণের তুলনায় কম মেট্রো। তবে আগামী সোমবার অর্থাৎ ৭ ডিসেম্বর থেকে বাড়তে চলেছে কলকাতা মেট্রো রেল পরিষেবা। এত দিন অব্দি সকাল ৭ টা থেকে রাত্রি ১০:৩০ অব্দি মেট্রো রেল পরিষেবা চলত। কিন্তু এরপর থেকে সোমবার থেকে শনিবার প্রতিদিন সাড়ে ১৫ ঘন্টা মেট্রো পরিষেবা পাওয়া যাবে।

আগামী সপ্তাহে সোমবার থেকেই ই পাশের নিয়ম পরিবর্তন করা হচ্ছে। নয়া নিয়মে প্রবীণ, মহিলা এবং ১৫ বছরের নিচে যাত্রীদের জন্য ই পাসের প্রয়োজন হবে না। সারাদিন তারা ই পাস ছাড়াই মেট্রো যাতায়াত করতে পারবে। স্কুলের পড়ুয়াদের স্মার্টকার্ড থাকলে পরিচয় পত্র দেখালেই মিলবে ছাড়। সেই সাথে প্রতিদিন সকাল ৭ টা থেকে ৮ টা এবং রাত ৮ টা থেকে ১০:৩০ টা অব্দি কোন যাত্রীর ক্ষেত্রে ই পাসের প্রয়োজন হবে না। কিন্তু দিনের বাকি সময়তে ই পাস থাকা বাধ্যতামূলক।

কলকাতা মেট্রো তরফে জানানো হয়েছে, সোমবার থেকে দমদম এবং কবি সুভাষ থেকে শেষ মেট্রো ছাড়ার সময়ও বাড়ানো হয়েছে। সেই সাথে বাড়ানো হচ্ছে মেট্রো রেকের সংখ্যা। এতদিন সারাদিনে ১৯০ টি মেট্রো রেক যাতায়াত করতো। এবার আগামী সোমবার থেকে আরও ১৪ টি মেট্রো রেক পরিষেবা দেবে। সে অনুযায়ী মোট সংখ্যা দাঁড়াচ্ছে, ২০৪ টি। তবে আগের মতই কোভিড প্রটোকল মেনে চড়তে হবে মেট্রোতে। যাত্রীদের পড়তে হবে মাক্স এবং সেই সাথে প্রয়োজনীয় সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে হবে। আপাতত ট্রেন পরিষেবা চালু হয়ে যাওয়াই ভিড় এড়ানোর জন্য মেট্রো কর্তৃপক্ষ ট্রেনের সংখ্যা বাড়াচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026