বিনোদন

‘এই বেজন্মার বিরুদ্ধে পদক্ষেপ করুন’, চরম রেগে গেলেন শ্রীলেখা মিত্র

সম্প্রতি অভিনেতা শ্রীলেখা মিত্র শিকার হলেন সাইবার ক্রাইমের। এদিন সোশ্যাল মিডিয়ায় শ্রীলেখা অভিযোগ করেন, দেবাশিস বসু নামে এক বিকৃতমনা ব্যক্তি তাঁর কিছু গ্ল্যামারাস ছবি ব্যবহার করে তাঁর নামে একটি ফেক প্রোফাইল বানিয়েছেন। সেই ফেক প্রোফাইল থেকে নেটিজেনদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হচ্ছে এবং অশালীন ইঙ্গিত দেওয়া হচ্ছে। শ্রীলেখা ওই ফেক প্রোফাইলের স্ক্রিনশটস সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, তাঁর নাম কবে থেকে দেবাশিস বসু হয়ে গেল! শ্রীলেখা নেটিজেনদের অনুরোধ করেছেন, এই বিকৃতমনস্ক ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ নিতে।

ইদানিং অভিনেত্রী শ্রীলেখা মিত্র যথেষ্টই সক্রিয় থাকছেন সোশ্যাল মিডিয়ায়। কিছুদিন আগেই তিনি নেটিজেনদের বলেছিলেন, ‘সেক্সারসাইজ’ নয়, এক্সারসাইজেই গ্লো করছেন তিনি। এমনকি নিজের টপ তুলে ‘অ্যাব’ বা বাঙালির বহুচর্চিত ভুঁড়ির ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শ্রীলেখা দিয়েছেন ‘বডি শেমিং’-এর জবাব। তিনি বলেছেন, জিমে গিয়ে তিনি তাঁর ‘অ্যাব’ টোন করতেই পারেন, কিন্তু এক্ষুণি তার কোনো কারণ তিনি দেখতে পাচ্ছেন না।

শুধু শ্রীলেখাই নন, এর আগে বিখ‍্যাত পপ সিঙ্গার ম্যাডোনাও নিজের ‘টামি’ দেখিয়ে সংবাদমাধ্যমে বলেছিলেন, নাভিতে হাত দিলে তিনি এক আলাদা শক্তি অনুভব করেন। কিন্তু তারও আগে আমেরিকায় মেয়েরা ব্রা পুড়িয়ে আন্দোলন করেছিলেন। বারবার নারীরা পুরুষতান্ত্রিকতাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের শরীরের উপর নিজেদের অধিকারের কথা ঘোষণা করেছেন। এবার শ্রীলেখার কথাতেও পাওয়া গেল তার ছোঁয়া। একসময় লেখিকা তসলিমা নাসরিনও বলেছিলেন, নারীই নিজের শরীর নিয়ে একমাত্র নিজে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে। কারণ এই মানবশরীরের সৃষ্টি নারীশরীর থেকেই হয়। শ্রীলেখাও নিজের পোস্টে এই ধরনের মনোভাব পোষণ করেছেন। এই কারণে তাঁর পোস্টটি নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে। শ্রীলেখার এই পোস্টটি যথেষ্ট ভাইরাল হয়েছে।

খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে শ্রীলেখা ও শিলাজিৎ অভিনীত শর্ট ফিল্ম ’12 সেকেন্ড’। অংশুমান ব্যানার্জি পরিচালিত এই শর্ট ফিল্মে শিলাজিৎ ও শ্রীলেখা অভিনয় করছেন স্বামী-স্ত্রীর চরিত্রে। নবাগত পরিচালক অংশুমানের সঙ্গে কাজ করে তাঁর খুব ভালো লেগেছে, জানিয়েছেন শ্রীলেখা। অপরদিকে এবার পরিচালক হিসাবেও ডেবিউ করতে চলেছেন শ্রীলেখা। শ্রীলেখার লেখা সাইকোলজিক‍্যাল থ্রিলার নিয়ে তৈরি হবে ওয়েব সিরিজ। চিত্রনাট্য লিখেছেন শ্রীলেখা ও ইন্দ্ররূপ ভট্টাচার্য। শ্রীলেখা মিত্র পরিচালিত ওয়েব সিরিজে অভিনয় করবেন ভরত কল,, চন্দ্রিমা মুখার্জি, শ্রীলেখা নিজে ছাড়াও টলিটাউনের আরো বেশ কিছু পরিচিত মুখ। এছাড়া ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ ধারাবাহিকে খোক্কসী রানির ভূমিকায় অভিনয় করতে চলেছেন শ্রীলেখা। দীর্ঘ বিরতির পর ছোট পর্দায় ফিরছেন তিনি।

Anirban Kundu

Recent Posts

অবসর ঘোষণা করলেন সূর্যকুমার? ভাইরাল পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…

June 7, 2026

৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, দুই বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! জেনে নিন আগামীকালের আবহাওয়া

টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…

June 7, 2026

সোনা-রুপোর দামে বড় পতন! কলকাতায় কমল সোনার দাম, রুপো সস্তা ১১ হাজার টাকা

সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…

June 7, 2026

কোটি টাকার প্রতারণার অভিযোগে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে FIR, যুক্ত হল জামিনঅযোগ্য ধারা

টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…

June 7, 2026

শিমলা-মানালি ভ্রমণ আরও সহজ! কলকাতা-হিমাচল রুটে শুরু হল নতুন ট্রেন পরিষেবা

পাহাড়প্রেমী পর্যটকদের জন্য বড় সুখবর। কলকাতা থেকে হিমাচল প্রদেশে যাতায়াত আরও সহজ করতে চালু হল…

June 7, 2026

ব্যাঙ্কে টাকা না থাকলেও হবে UPI পেমেন্ট! নতুন পরিষেবা চালু করল BharatPe

ডিজিটাল পেমেন্টের জগতে বড় পদক্ষেপ নিল ফিনটেক সংস্থা BharatPe। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না…

June 7, 2026