কলকাতা: জারি হল রেশন (Ration) ডিলারশিপ পাওয়ার নয়া নির্দেশিকা (Guidelines)। রেশনের ডিলারশিপ পাওয়ার পুরোন নিয়ম বদল হবে এবং জারি হবে নতুন নিয়ম পদ্ধতি, তা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দু লক্ষ টাকা জমা দিলেই ডিলেরশিপ পাওয়ার নতুন নির্দেশিকা জারি হয়েছে গতকাল, বৃহস্পতিবার (Thursday)। বদল করা হল পুনর্নবীকরণের নিয়মও।
সম্প্রতি নেতাজি ইন্ডোরে রেশন ডিলারদের সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বন্ধ করা হয়েছে রেশন দোকানের লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে একাধিক নিয়ম। সেদিনই তিনি ঘোষণা করেন, এখন থেকে ৫ লক্ষ এর জায়গায় কেবল ২ লক্ষ টাকা মূলধন জমা দিলেই মিলবে লাইসেন্স রেশন দোকানের। রিলেশনের লাইসেন্স প্রতিবছর পুনর্নবীকরণ করাতে হত, তা বদল করে তিন বছর অন্তর পুনর্নবীকরণ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, পূর্বের নির্দেশিকা অনুযায়ী কোন ডিলার মারা গেলে তার ডিলারশিপ নষ্ট হয়ে যেত এবং তার পরিবারের কেউ ডিলারশিপ চাইলেও তা নতুন করে আবেদন করতে হতো। বদল করা হলো এই নিয়মও। এখন থেকে কোন ডিলার এর মৃত্যু হলে তার পরিবারকে নতুন করে আবেদন করতে হবে না, পাবেন মৃত ব্যক্তির ডিলারশিপই। এর সাথে অগ্রাধিকার পাবেন ডিলারের স্ত্রী এবং বিধবা কিংবা ডিভোর্স হওয়া মেয়ে। কোভিডকালে রেশনই ছিল পরিস্থিতি মোকাবেলায় সরকারের অন্যতম হাতিয়ার। কোভিড পরিস্থিতি স্থিতিশীল হলেও এই হাতিয়ারকেই নতুনভাবে ধার দিলেন মানণীয় মুখ্যমন্ত্রী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…