নিউজ

কয়লাকাণ্ডে নয়া মোড়! বিনয় মিশ্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, জোর ধাকা খেল রাজ্য

কলকাতা: বিনয় মিশ্রর (Binay Mishra) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। কয়লাকাণ্ডে বড় ধাক্কা রাজ্যের! কয়লাকাণ্ডে নিয়ে রাজ্যে চলছে দীর্ঘ সময়ের টালবাহানা। কয়লা চক্রের মাফিয়াদের ধরতে রাজ্যে তদন্তে এসেছিল CBI। দফায়দফায় জেরা আর তদন্তে রাজ্য জুড়ে রীতিমত তোলপাড় ফেলে দিয়েছে তাঁরা। ইতিমধ্যে অনুপ মঝি (Anup Majhi) ওরফে লালার নামে fir দায়েরও করেছিল CBI। কিন্তু তার প্রেক্ষিতে কোর্টে CBI কে চ্যালেঞ্জ জানিয়েছিলেন লালা।

রাজ্যে রেল এবং তত সংলঙ্গ এলাকার তদন্তে CBI হস্তক্ষেপ করতে পারেনা এই মর্মে পিটিশনও দিয়েছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি। বেশ দীর্ঘ শুনানির পর আদালত CBI এর বিরুদ্ধে লালার দায়ের করা মামলা খারিজ করে দেয়। কয়লাকাণ্ডে অভিযুক্ত লালাকে নিয়ে লম্বা টানাপোড়ন চলছে রাজ্যে। লালার পক্ষে কোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য জানিয়েছিলেন রেল এবং তৎ সংলগ্ন এলাকায় তল্লাশি চালাতে গেলে অনুমতি নিতে হবে রাজ্য সরকারের।

এতদিন ধরে সেই নিয়েই শুনানি চলছিল। এতদিন হাইকোর্ট রায় দিয়েছিল রাজ্য এবং কেন্দ্রীয় তদন্ত বাহিনীকে একসঙ্গে কাজ করতে হবে, কিন্তু তাতে রাজি হয়নি CBI। গত কয়েকদিনে কয়লা এবং গরু পাচার কাণ্ডে জোরদার তদন্ত চলছে রাজ্য জুড়ে। ইতিমধ্যে বিনয় মিশ্র কে জেরা এবং তল্লাশি চলেছে তার বাড়িতে। আজ সকালেই তার চেতালার বাড়িতে হানা দেয় গোয়েন্দারা। পাশাপাশি, বিনয় মিশ্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সিবিআই।

তারই মধ্যে আদালত খারিজ করল লালার আবেদন। CBI কে বড়সড় স্বস্তি দিল হাইকোর্ট। এবার রাজ্যের যে কোনও জায়গায় কয়লাকাণ্ড নিয়ে তদন্ত চালাতে গেলে রাজ্যের অনুমতি লাগবে না CBI-এর। ২৩ মার্চের মধ্যে সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। ২৭ তারিখ মামলার পরবর্তী শুনানি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026