নিউজ

চিনের কাছে জমি দিয়ে দিয়েছে, কাপুরুষ প্রধানমন্ত্রী, কটাক্ষ রাহুলের

নয়াদিল্লি: গত মে (May) মাস থেকে লাদাখ (Ladakh) সীমান্তে সেনা জড়ো করছিল চিন (China)। পাল্টা হিসাবে ভারতও বাড়িয়েছিল সক্রিয়তা। চার চরম পরিণতি ছিল গত বছরের ১৫ জুন (June)।  দুই দেশের সেনার (Indian Army) মুখোমুখি সংঘর্ষের পর পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছিল ভারত (India) ও চিনের (China) মধ্যে। তবে বৃহস্পতিবার (Thursday) রাজ্যসভায় (Rajyasabha) প্রতিরক্ষামন্ত্রীর ঘোষণা পর মনে হচ্ছিল অবশেষে কাটতে চলেছে পূর্ব লাদাখে ভারত-চিন অচলাবস্থা। আপাতত প্যাংগং লেকের দক্ষিণ ও উত্তর প্রান্ত থেকে সেনা সরিয়ে নেবে দুই পক্ষ বলে সংসদে জানিয়েছিলেন রাজনাথ সিং (Rajnath Singh)। প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্য নিয়েই এবার মোদী সরকারকে (Modi Govt) বিঁধতে ময়দানে নামলেন কংগ্রেস (Congress) সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)।

রাজ্যসভায় দাঁড়িয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর মন্তব্য নিয়েই এবার প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী। শুক্রবার রাহুল অভিযোগ করেন, চিনের হাতে ভারতের জমি তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী। রাহুলের কথায়, “গতকাল প্রতিরক্ষামন্ত্রী সংসদে বক্তব্য রেখেছিলেন, এর মধ্যে কিছু বিষয় রয়েছে যা পরিষ্কার করা উচিত। ভারত সরকারের অবস্থান মামলার শুরুতে ছিল যে এপ্রিলের আগে পরিস্থিতি কার্যকর করা হবে, তবে এখন প্রতিরক্ষামন্ত্রী  বিবৃতি দিচ্ছেন অ্যরকম।  আমাদের জমি  ফিঙ্গার ৩ থেকে সেনা সরাতে  রাজি হয়েছে। প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী কেন ভারতের জমি  চিনের হাতে তুলে দিলেন।”

রাহুল গান্ধী ডিপস্যাং ইস্যুতেও বলেছিলেন যে কেন চিনা সেনারা সেখান থেকে পিছু হটেনি। এটা স্পষ্ট যে দেশের প্রধানমন্ত্রী চিনের কাছে ভারতের পবিত্র জমি দিয়ে দিয়েছেন । রাহুল বলেছেন, প্রধানমন্ত্রী মোদী চিনের সামনে মাথা নত করেছেন। যা নিয়ে সংসদে একটি কথাও বলছেন না প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রাহুলের কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাপুরুষ এবং তিনি দেশের পবিত্র ভূমি চীনের হাতে তুলে দিয়েছেন।

রাহুল গান্ধী বলেন  চিনা সেনা Pangong, Depsang রয়েছে। আমাদের সেনাবাহিনী ঝুঁকি নিয়ে চিনের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে রয়েছে। আর প্রধানমন্ত্রী মোদী ভারত মায়ের জমি  চিনকে হস্তান্তর করেছেন, এটাই প্রমাণ করে নরেন্দ্র মোদী কাপুরুষ এবং দেশের বাহিনীকে প্রতারণা করছেন। রাহুল দাবি করেন  প্রতিরক্ষামন্ত্রী নয় এবিষয়ে সত্য জানাতে হবে  প্রধানমন্ত্রী মোদীকে।

এদিক বৃহস্পতিবারই  প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সংসদে জানান প্যাংগং হ্রদের উত্তর-দক্ষিণ বরাবর এলাকা থেকে সেনা সরানোর বিষয়ে দু’পক্ষ আলোচনা শুরু করেছে। একইসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, যত দ্রুত সম্ভব সেনা সরাতে দু’দেশই সহমত পোষণ করেছে। প্রতিরক্ষামন্ত্রী বক্তব্যে  ভারত-চিন বিবাদ মিটছে বলেই ইঙ্গিতই মিলেছিল।

প্রসঙ্গত, গত বছরের মে মাসের শুরু থেকে তেতে রয়েছে দু’দেশের সীমান্ত। বিবাদ মেটাতে একাধিকবার বৈঠকে বসেছে ভারত-চিন। কিন্তু, মূল সমস্যার সমাধান এখনও অধরা। … কূটনৈতিক স্তরে আলাপ-আলোচনার মাঝেই গত বছরের ১৫ জুন গালওয়ানে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারান ২০ জন ভারতীয় জওয়ান। এই সংঘর্ষে চিনেরও ক্ষতি হয়েছে বলে দাবি করেছিল কেন্দ্রীয় সরকার। যদিও সে ব্যাপারে কোনও তথ্য দেয়নি শি জিনপিং সরকার। এরপর, অগাস্টের শেষে ফের উত্তপ্ত হয়ে ওঠে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা। প্রায় ৪৫ সীমান্তে গুলি চালানোর খবর আসে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026