রাজ্য

স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলে দিয়েছেন তখন ওটাই আজ থেকে বিরসা মুন্ডার মূর্তি, বললেন দিলীপ ঘোষ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের বাংলা সফরে এসে বাঁকুড়ায় গিয়ে আদিবাসী সম্প্রদায়ের প্রতি সখ্যতা প্রমাণ করতে বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করেছিলেন। কিন্তু সেখান থেকেই সৃষ্টি হয়েছে বিতর্কের। অনেকেই দাবি করেছে সেটা নিয়ে কোন শিকারির মূর্তি। এরকমভাবে হয়তো অমিত শাহ আদিবাসী জঙ্গলমহল সম্প্রদায়ের মানুষদের হেয় প্রতিপন্ন করেছেন।

 

অমিত শাহ বাঁকুড়ার পুয়াবাগান এলাকায় রাজ্য সড়কের মোড়ে থাকা বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান করেন। আসলে তিনি এবার বাংলা সফরে এসে ভোটব্যাঙ্ক আদায়ের কৌশলে আদিবাসী সম্প্রদায়ের ঘনিষ্ঠ হতে চাইছেন। কিন্তু শুক্রবার তৃণমূল সহ বেশ কয়েকটি আদিবাসী সংগঠন দাবি করেছে মূর্তিটি আদতে বিরসা মুন্ডার ছিলনা। এই ঘটনার প্রসঙ্গ টেনে তৃণমূল মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, বাংলার সংস্কৃতি আদিবাসী সংস্কৃতি জানেন না শাহরা। তাই হয়তো ভোটব্যাঙ্ক বাড়ানোর জন্য বাংলায় সে চমক দিতে গিয়ে ভুল করে ফেলেছে বিজেপি।

 

অমিত শাহ বাংলা থেকে চলে যাওয়ার পর এই বিষয়ে মুখ খুলেছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি শনিবার সংবাদ মাধ্যমের সামনে পাল্টা তৃণমূলকে বিরসা মুন্ডার অপমান করার অভিযোগ তোলেন। তার সাথে তিনি দাবি করেন, স্বরাষ্ট্রমন্ত্রী যখন ঘোষণা করে গেছেন তখন সেটা যারই হোক না কেন এখন থেকে সেটা বিরসা মুন্ডার মূর্তি।

 

দিলীপ ঘোষ আরো বলেন, অনেকেই বলছে এটা নাকি কোন শিকারির মূর্তি। তাহলে বনবাসীরা তো শিকারি হয়। তাহলে তৃণমূল বিরসা মুন্ডা কে শিকারি না বলে তা হয়তো তার অপমান করছে। এরপর তিনি সদর্পে ঘোষণা করেছেন, বিরসা মুন্ডা ভেবেই স্বরাষ্ট্রমন্ত্রীসহ সব বিজেপি নেতা কর্মী তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেছে। এরপর থেকে ওটাই বিরসা মুন্ডার মূর্তি হবে এবং এটাই সবাইকে মেনে নিতে হবে।

 

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026