পেঁয়াজের দাম কিছুদিনের মধ্যে এতোটাই বেড়ে গেছে যে সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্যে এবার রেশনে মিলবে পেঁয়াজ। বাজার দরের থেকে অনেকটাই কম মূল্যে পেঁয়াজ সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের মূখ্য কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার একথা জানিয়েছেন।
রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পাইকারি বাজার থেকে ভর্তুকি দিয়ে পেঁয়াজ কিনে ৯৩৫টি কাউন্টারে বিক্রির জন্যে পাঠাবে সরকার। প্রতি কেজি পিছু ৫০ টাকা ভর্তুকি দিয়ে পেঁয়াজের দাম পড়বে ৫৯ টাকা কেজি। পরিবারপিছু ১ কেজি পেঁয়াজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
খাদ্যভবনে সাংবাদিক বৈঠক করেন প্রদীপ মজুমদার। সঙ্গে ছিলেন দফতরের সহ-সচিব, আধিকারিক, রেশন ডিলার অ্যাসোশিয়েশনের কর্তারা। ছিলেন সেলফ হেলফ সংস্থার প্রতিনিধি দলও।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে বেশ কিছু প্রশ্নের সৃষ্টি হয়েছে যে কলকাতার বাইরে রাজ্যের বাকি অংশে কবে থেকে রেশনে পেঁয়াজ দেওয়া হবে? কিন্তু তার উত্তর এখনও পাওয়া যায়নি। তবে এই রেশন ব্যবস্থা কবে চালু হবে তা সরকার সূত্রে এখনো পরিস্কার ভাবে জানানো হয়নি।তবে এই সমস্যা সমাধানে তৎপর রাজ্য সরকার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…